বিনোদন

প্রেসিডেন্সি কারাগারে নওয়াজউদ্দিন সিদ্দিকি

নওয়াজউদ্দিন সিদ্দিকি

নওয়াজউদ্দিন সিদ্দিকি

কলকাতার প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগারে আজ ১২ আগস্ট শনিবার অনেকটা সময় থাকবেন বলিউড তারকা নওয়াজউদ্দিন সিদ্দিকি। জানা গেছে, ফ্যাশন ডিজাইনার অভিষেক দত্তের আমন্ত্রণে প্রেসিডেন্সি কারাগারে এসে বন্দিদের সঙ্গে দেখা করা এবং সময় কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি কারাগারে আসবেন স্থানীয় সময় দুপু​র ১টায়। কারাগার ঘুরে দেখার পাশাপাশি কথা বলবেন বন্দিদের সঙ্গে। তার সঙ্গে থাকবেন ‘বাবুমশাই বন্দুকবাজ’ ছবির নায়িকা বিদিতা বাগ এবং ছবির প্রযোজক অস্মিত কুন্দর।

গত ৩ আগস্ট অভিষেক দত্তের ফ্যাশন শোয়ে অংশ নেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। ফ্যাশন শোর পোশাকগুলো তৈরি করেন প্রেসিডেন্সি কারাগারের বন্দিরা। তা জানতে পেরে তিনি কলকাতায় প্রেসিডেন্সি কারাগারে গিয়ে বন্দিদের তৈরি পোশাক দেখতে এবং তাদের সঙ্গে কথা বলার জন্য আগ্রহ প্রকাশ করেন। কারাগারের অন্তরাল থেকে জীবনের মূলস্রোতে ফেরার ব্যাপারে বন্দিদের উজ্জীবিত করবেন তিনি।

অভিষেক দত্তের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে গত তিন মাস ধরে একটু একটু করে পোশাক তৈরির কাজ শুরু করেছেন এই কারাগারের ৪০ জন বন্দি। এদিকে নওয়াজউদ্দিন সিদ্দিকি তাদের তৈরি পোশাক দেখতে আর তাদের সঙ্গে কথা বলতে আসছেন জানতে পেরে বন্দিরা খুবই উজ্জীবিত।

বিষয়:নওয়াজউদ্দিন সিদ্দিকি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…