চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেসিডেন্ট শি জিনপিংকে লাল গালিচা সংবর্ধনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২০ পূর্বাহ্ন ১৪, অক্টোবর ২০১৬
বাংলাদেশ
A A

ঐতিহাসিক সফরে আজ সকালে ঢাকা পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শুক্রবার সকাল ১১টা ৩৬ মিনিটে নমপেন থেকে বিশেষ ভিভিআইপি ফ্লাইটযোগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান তিনি। ত্রিশ বছর পর প্রথম কোনো চীনা রাষ্ট্রপ্রধানের এটাই প্রথম ঢাকা সফর।

বিশ্বের দ্বিতীয় প্রধান ও এশিয়ার শীর্ষ অর্থনৈতিক শক্তি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছলে তাকে লালগালিচা সংবর্ধনা দেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

প্রায় ২২ ঘণ্টার সফরে ঢাকা এসে পৌঁছালে বিমানবন্দরে ২১ বার তোপধ্বনি, পুষ্পার্ঘ্য অর্পণ, সালাম গ্রহণ, গার্ড অব অনার প্রদান করা হয়।

বিমান বন্দর থেকে চীনের প্রেসিডেন্ট যাবেন হোটেল লা মেরিডিয়ান-এ। বিকাল তিনটায় যাবেন প্রধানমন্ত্রীর দপ্তরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রেসিডেন্ট শি প্রথমে একান্ত বৈঠক ও পরে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। এরপর দু’দেশের মধ্যে প্রায় ২৫টি চুক্তি ও সমঝোতা স্বাক্ষর হবে। 

বিকালে হোটেলে জাতীয় সংসদের স্পীকার শিরীন শারমিন চৌধুরী এবং পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাক্ষাত করবেন। সন্ধ্যা ছয়টায় তিনি যাবেন বঙ্গভবনে। প্রেসিডেন্ট আবদুল হামিদের সঙ্গে বৈঠকের পর রাষ্ট্রীয় ভোজসভায় যোগ দেবেন।

Reneta

শনিবার সকাল ৮টা ২০ মিনিটে যাবেন সাভারে। জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। সকাল দশটায় বিশেষ বিমানযোগে ভারতের গোয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বিদায় জানাবেন।


শি জিনপিং এর সফরে মন্ত্রী, সরকারি কর্মকর্তা, নিরাপত্তা কর্মী, ব্যবসায়ী ও সাংবাদিকসহ প্রায় দু’শ সফরসঙ্গী থাকছেন।

গত তিন দশকের মধ্যে প্রথমবারের মতো ঢাকায় আসলেন চীনের কোনো রাষ্ট্র প্রধান। বৈশ্বিক অর্থনীতির মোড়ল এ দেশটির শীর্ষ নেতার সফর তাই বাড়তি গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের কাছে। চীনের পক্ষ থেকেও সফরকে দেখা হচ্ছে ‘মাইলফলক’ হিসেবে। চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এর আগমন উপলক্ষে রাজধানীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চীন প্রেসিডেন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে ১ ০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

এপ্রিল ১, ২০২৬

শুরুতে দুই গোলে এগিয়ে যেয়েও থাইল্যান্ডের বিপক্ষে হারল বাংলাদেশ

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ আসনের চার মন্দিরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক অনুদান

এপ্রিল ১, ২০২৬

ধানমন্ডি লেক বাণিজ্যিকীকরণ হবে না: ডিএসসিসি প্রশাসক

এপ্রিল ১, ২০২৬

সাগরিকার দৃষ্টিনন্দন গোলে প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT