বাংলাদেশ

‘প্রেসক্লাব অব ইন্ডিয়া’ ব্যবহার করতে পারবে জাতীয় প্রেসক্লাব সদস্যরা

প্রেসক্লাব অব ইন্ডিয়া বিষয়ক আলোচনা সভায় অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেসক্লাব অব ইন্ডিয়া সম্পর্কিত একটি আলোচনা সভার ছবি, যেখানে বিভিন্ন ব্যক্তি অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাতীয় প্রেসক্লাব সদস্যরা এখন থেকে দিল্লীতে ‘প্রেসক্লাব অব ইন্ডিয়া’ ব্যবহার করতে পারবে।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভায় সমঝোতা স্মারক পত্রটি সভাপতি ফরিদা ইয়াসমিন সাধারণ সম্পাদক ইলিয়াস খানের কাছে হস্তান্তর করেন।

জানা গেছে: সম্প্রতি জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন দিল্লী সফরকালে এ ব্যাপারে দুই ক্লাবের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর ফলে উভয় ক্লাবের সদস্যরা ঢাকা ও দিল্লী সফরকালে দুই ক্লাবের সুযোগ সুবিধা ব্যবহার করতে পারবেন।

এসময় জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে ফরিদা ইয়াসমিনকে ধন্যবাদ জানানো হয়।

 

বিষয়:জাতীয় প্রেসক্লাব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…