নতুন প্রজন্মের নায়িকা পরীমনি চুটিয়ে প্রেম করছেন সাংবাদিক এবং লাভগুরুখ্যাত আরজে তামিমের সঙ্গে। এটা সবাই জানেন। তবে একসময় লুকিয়ে প্রেম করলেও এখন রাখঢাক না করেই ডেটিং করছেন। আবার একান্ত মুহূর্তের এসব ছবি ফেসবুকেও দিচ্ছেন। এমনই একটি ছবি ফেসবুকে দিয়েছেন পরী।
সম্প্রতি কয়েকটি উষ্ণ আলিঙ্গনের ছবি প্রকাশ করেন তিনি। ছবিতে দেখা যায় পরীমনির কপালে চুমু খাচ্ছেন তামিম। আর পরীমনিও তামিমের স্পর্শে কাতর।
পরী ও তামিমের এমন ছবি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় ছবিটি।







