অস্কার জয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও ক্যারিবিয়ানে গিয়েছেন প্রেমিকা নিনা আগদালের ২৫তম জন্মদিন উদযাপন করার জন্য।
নিনা আগডাল পেশায় একজন মডেল। ২৬ মার্চ তার জন্মদিন ছিল। ডিক্যাপ্রিও, নিনা এবং তাদের কাছের কিছু বন্ধু একটি ব্যক্তিগত বিমানে চেপে সেখানে বেড়াতে গেছেন। গত নভেম্বরে ফ্রান্সের একটি বিলাসবহুল রিসোর্টে, নিনা এবং মাকে নিয়ে নিজের ৪২তম জন্মদিন পালন করে এসেছেন ডি ক্যাপ্রিও।
গত শতকের নব্বইয়ের দশকের শেষের দিকে অভিনেত্রী বিজু ফিলিপস, মডেল ক্রিস্টেন জ্যাং, ব্রিটিশ অভিনেত্রী এমা মিলার সঙ্গে সম্পর্কে জড়ান ডিক্যাপ্রিও। এরপর ২০০০ সাল থেকে ২০০৫ পর্যন্ত ব্রাজিলিয়ান মডেল গিজেলে বুন্দচেনের সঙ্গে সম্পর্ক ছিল তার। ২০১১ সাল পর্যন্ত ইসরায়েলের মডেল বার রাফায়েলির সঙ্গে প্রেম করেছেন ডিক্যাপ্রিও । এরপর তিনি মডেল এলা কাওয়ালেকের সঙ্গে সম্পর্কে জড়ান। ২০১৬ সালের জুলাই থেকে প্রেম করছেন লিওনার্দো ডি ক্যাপ্রিও এবং নিনা আগদাল। ফেমিনা।







