নির্দিষ্ট একটি ভেন্যুতে সবচেয়ে বেশি রান করার নজির গড়েছেন তামিম ইকবাল। মিরপুরে এদিন ৪৬ রান করার সঙ্গে সঙ্গে জয়সুরিয়াকে টপকে যান তিনি। প্রেমাদাসা স্টেডিয়ামে সনাথ জয়সুরিয়ার রান ছিল ২৫১৪। মিরপুরে তামিমের রান এখন ২৫২২।
তামিম এদিন আরেকটি রেকর্ড গড়ার পথে। ৬৬ রান করতে পারলে দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ছয় হাজার রানের মাইলফলকে পা রাখবেন।
নির্দিষ্ট ভেন্যুতে বেশি রান করার রেকর্ডে তৃতীয় ইনজামাম-উল-হক। ২৪৬৪। সাকিব চতুর্থ। মিরপুরে এখন পর্যন্ত তার রান ২৩৬৯। মঙ্গলবার তিনি ৫১ রান করে সাজঘরে ফেরেন। তামিমের সঙ্গে শতাধিক রানের জুটি গড়েন।
মঙ্গলবার শের-ই-বাংলায় জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের ১৭৭তম ওয়ানডে খেলতে নামেন তামিম। এক ভেন্যুতে বেশি রানের রেকর্ড গড়তে তার লাগল ৭৩ ইনিংস। জয়সুরিয়ার লেগেছিল ৭০ ইনিংস।







