চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেমাদাসার ঘটনায় বিসিবির দুঃখ প্রকাশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৭ অপরাহ্ন ১৭, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ফাইনালে ওঠার জমাট লড়াইয়ের মাঝে ‘নো বল’ বিতর্ক ঘিরে সৃষ্ট পরিস্থিতি ভাল চোখে দেখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার রাতে প্রেমাদাসায় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনায় তাই দুঃখ প্রকাশ করেছে বিসিবি।

শনিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবারের ম্যাচে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে গেছে। এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশ দলের ক্রিকেটারদের আচরণ গ্রহণযোগ্য ছিল না। আমরা বিশ্বাস করি, ম্যাচের পরিস্থিতি, গুরুত্ব এবং চাপের কারণেই বিষয়টা এমন অবস্থার দিকে চলে গেছে।

ম্যাচের কঠিন মুহূর্তে দলের ক্রিকেটাররা পেশাদারিত্ব প্রদর্শন করতে পারেনি। দলের খেলোয়াড়দেরকে তাদের দায়িত্বজ্ঞান সম্পর্কে সতর্ক করে দেয়া হয়েছে। বিশেষ করে ক্রিকেটের চেতনা যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেটা জানিয়ে দিয়েছে বিসিবি।

আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করে ম্যাচের শেষ ওভারে দুই দলের ক্রিকেটারদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। প্রেমাদাসায় লঙ্কা-বধের ম্যাচে শেষ ওভারে মোস্তাফিজের কাঁধের উপর দুই বাউন্সার দিয়েও পার পেয়ে যান পেরেরা। লেগ আম্পায়ার ‘নো বলে’র সংকেত দিয়েও পরে সিদ্ধান্ত বদলে নেন। মাঠে মাহমুদউল্লাহ, বাইরে থাকা সাকিব মেনে নিতে পারেননি সেটি। তেঁতে ওঠা বাংলাদেশ অধিনায়ক উইকেটে থাকা মাহমুদউল্লাহকে ম্যাচ ছেড়ে দিয়ে বেরিয়ে আসতেও ইশারা করেছিলেন। নানা নাটকীয়তার পর শেষ চার বলে ১২ রানের কঠিন সমীকরণ মিলিয়ে বাংলাদেশকে ম্যাচ জেতান মাহমুদউল্লাহ রিয়াদ।

ম্যাচ শেষেও রয়ে যায় উত্তেজনার রেশ। শ্রীলঙ্কার অধিনায়ক থিসারা পেরেরা ও বাংলাদেশের ক্রিকেটার নুরুল হাসান সোহানের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

অক্রিকেটীয় আচরণ করায় ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে সোহানকে। সঙ্গে নামের পাশে জুড়েছে একটি ডিমেরিট পয়েন্ট। বাংলাদেশ অধিনায়ক সাকিবের ক্ষেত্রেও একই শাস্তির খড়গ নামে আইসিসির থেকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নিধাস ট্রফিবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মার্চ ২৮, ২০২৬

ভারতীয় কাস্টমস কর্মকর্তার মৃত্যুতে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

মার্চ ২৮, ২০২৬

কেমন হলো শাকিবের ‘রকস্টার’ লুক?

মার্চ ২৮, ২০২৬

প্রযোজকের ড্রাইভার থেকে প্রথম সারির অভিনেতা!

মার্চ ২৮, ২০২৬

শ্রীমঙ্গলে চলছে দুই দিনব্যাপী স্বাধীনতা উৎসব

মার্চ ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT