চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রীতি ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়লেন নেইমার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৩ পূর্বাহ্ণ ০৬, জুন ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

আচরণগত সমস্যা ও নারী কেলেঙ্কারিতে এমনিতেই জেরবার অবস্থায় আছেন নেইমার। এবার আরেকটি ধাক্কা ব্রাজিল সেনসেশনের। কোপা আমেরিকার এক সপ্তাহ আগে ইনজুরি নিয়ে মাঠ ছাড়লেন পিএসজি তারকা।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে ঘরের মাঠে কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হয় ব্রাজিল। এস্তাদিও ন্যাসিওনাল দ্য ব্রাসিলিয়ায় ম্যাচের ২১ মিনিটে ট্যাকলের শিকার হয়ে ডান গোড়ালিতে চোট নিয়ে মাঠ ছেড়েছেন নেইমার।

কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচটিতে অবশ্য ২-০ গোলে জিতেছে ব্রাজিল। রিচার্লিসন ও গ্যাব্রিয়েল জেসাস গোল দুটি করে। সেসব ছাপিয়ে আলোচনায় দলের সেরা তারকার চোট।

ঘরের মাঠে কোপা আমেরিকা শুরু হওয়ার এক সপ্তাহ আগে ইনজুরিতে পড়ায় বেঞ্চে বসে নেইমারকে কাঁদতে দেখা যায়। এর পরপরই মেডিকেল স্টাফদের সহায়তায় ব্রাজিলের নাম্বার টেনকে ড্রেসিংরুমে নিয়ে যাওয়া হয়।

২০০৭ সালের পর প্রথমবারের মতো কোপা আমেরিকার শিরোপা জয়ের জন্য মরিয়া ব্রাজিল। তবে টুর্নামেন্টের আগেই দলের তারকা খেলোয়াড়ের ইনজুরি ব্রাজিলের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলল।

কোপা আমেরিকার আগে আগামী রোববার শেষ প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসের মুখোমুখি হবে ব্রাজিল। আগামী ১৪ জুন লাতিন মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হবে সেলেসাওরা। গ্রুপপর্বের বাকি দুটি ম্যাচে ভেনেজুয়েলা ও পেরুর বিপক্ষে লড়বে স্বাগতিকরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারব্রাজিললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দুর্দান্ত জয়ে তৃতীয় ম্যাচকে ‘ফাইনাল’ বানাল বাংলাদেশ

জুলাই ১৭, ২০২৬

ফাইনাল মাঠে বসে দেখবেন না আর্জেন্টিনার রাষ্ট্রপতি, কেন পরবেন সেই জ্যাকেট

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোল গোল্ডেন বুটে প্রভাব রাখে?

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ— তরুণ ও নজরকাড়া ফুটবলার যারা

জুলাই ১৭, ২০২৬

মেসি— পার্থক্য গড়ে দেয়া কিংবদন্তি

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT