চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রীতম হাসানের কণ্ঠে ‘জীবনের উৎসবে একসাথে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৯ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A
প্রীতম হাসান, হাস্যোজ্জ্বল ও স্বাভাবিক, ক্যামেরার সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজুড়ে প্রতিবছর ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালিত হয়ে আসছে। সাংস্কৃতিকভাবে দিবসটি পশ্চিমা ভাবধারার হলেও গত কয়েক দশক ধরে বাংলাদেশেও দিনটি নিজেদের মতো করে পালন করা হচ্ছে। এ দিবস উদযাপনে ভিন্নমাত্রা যোগ করেছে গান। সেই ভাবনা থেকেই ভালোবাসা দিবস উপলক্ষে যোগাযোগ মাধ্যম ইমো হাজির হয়েছে একটি গান নিয়ে।

দেশের জনপ্রিয় গীতিকার ও সংগীতশিল্পী প্রীতম হাসানের কণ্ঠে প্রকাশ করেছে ‘জীবনের উৎসবে একসাথে’ শিরোনামে একটি গান। এর পাশাপাশি জনপ্রিয় মডেল ও অভিনেতা ইরফান সাজ্জাদকে নিয়েও একটি মিউজিক ভিডিও ফিচার করেছে ইমো।

ভালোবাসা দিবস ১৪ ফেব্রুয়ারি থেকে মিউজিক ভিডিওটি ইমো’র মাইপ্লানেট, ইউটিউব এবং ফেসবুক পেইজ এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখা যাচ্ছে।

গানটির সুরকার এবং সংগীতশিল্পী প্রীতম হাসান বলেন, ‘বাংলাদেশের মানুষকে একে অপরের কাছে আনতে এবং প্রিয়জনের সাথে যোগাযোগ বৃদ্ধিতে সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাচ্ছে ইমো। সে ধারাবাহিকতায় এই গানটির আয়োজন। আমি খুবই আনন্দিত আয়োজনটির অংশ হতে পেরে। আমার নতুন এই গানে দেখানো হবে ভালোবাসা শুধু রোমান্টিকতার সম্পর্কের মধ্যেই আটকে নেই। বরং ভালোবাসা হতে পারে মানুষের প্রতি, বন্ধুত্বের প্রতি, এমনকি প্রকৃতির প্রতিও।’

ইমো’র ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টোফার হিউ বলেন, ‘প্রীতম হাসানকে সাথে নিয়ে এরকম ব্যতিক্রমধর্মী গানের মাধ্যমে ভালোবাসা দিবস উদযাপন করতে পেরে আমরা খুবই উচ্ছ্বসিত। আশা করছি গানটি সব শ্রেণি-বয়সের শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।’

২০২০ সাল থেকে বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনে ইমোর গুরুত্ব বেড়েই চলেছে, প্রায় ৯৬০০ কোটি ম্যাসেজ এবং ২৬০০ কোটি অডিও এবং ভিডিও কল ইমো’র মাধ্যমে বাংলাদেশি ব্যবহারকারীরা সম্পন্ন করেছে। এছাড়াও স্থানীয় ব্যবহারকারীরা বিদেশে অবস্থানরত প্রিয়জনদের সাথে যোগাযোগ করতে প্রায় ৩০০০ কোটি ম্যাসেজ এবং ১৫০০ কোটি কল করেছেন। এর মাধ্যমে বাংলাদেশের মানুষের মাঝে সংযোগ স্থাপনে ইমো’র প্রচেষ্টার চিত্র উঠে এসেছে।

নিজেদের ভালোবাসার গল্পগুলো #CelebrateLoveTogether হ্যাশট্যাগ দিয়ে ইমো’র মাইপ্ল্যানেট এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে শেয়ার করার মাধ্যমে দেশের সকল ইমো ব্যবহারকারীরা এই উদযাপনের অংশ হতে পারে।

ট্যাগ: ইরফান সাজ্জাদপ্রীতম হাসান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৮ মৃত্যুর দিনে নতুন শনাক্ত ৩২৬

পরবর্তী

করোনার ভ্যাকসিন নিলেন আলমগীর-রুনা লায়লা

পরবর্তী
অফিসে করোনার ভ্যাকসিন নেওয়া ব্যক্তিরা, সবাই মাস্ক পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার ভ্যাকসিন নিলেন আলমগীর-রুনা লায়লা

কারিনা কাপুর খান সন্তান আগমনের শেষ সময়েও শুটিংয়ে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্তান আগমনের শেষ সময়েও শুটিংয়ে ব্যস্ত কারিনা

সর্বশেষ

বঙ্গভবনে প্রথম দরবারে রাষ্ট্রপতির বক্তব্যে যে বার্তা

আগস্ট ২৭, ২০২৬

ফিফাকে নিয়ে নতুন কোন সিদ্ধান্ত নিচ্ছে উয়েফা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের ভয়াবহ বন্যা বিষয়ে যা জানালেন বিশেষজ্ঞরা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের চার বেসরকারি ব্যাংক নতুন শাখা খুলেও ১৩ হাজার কর্মী ছাঁটাই করেছে

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT