চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিয়া সাহার ‘অভিযোগ’ সম্পর্কে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৬ অপরাহ্ণ ২০, জুলাই ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

প্রিয়া সাহা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সংখ্যালঘুদের হারিয়ে যাওয়া কিংবা তার ওপর নির্যাতন হয়েছে বলে যে অভিযোগ করেছেন, এ মর্মে কখনোই আমাদের কাছে কোনো অভিযোগ করেননি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। প্রিয়া সাহা যদি তার অভিযোগ প্রমাণ করতে না পারেন, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবার কথাও বলেন মন্ত্রী।

শনিবার রাজধানীর ধানমন্ডির বাসভবনে স্বরাষ্ট্রমন্ত্রী  সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, প্রিয়া সাহা কোনো সময়ই তার ওপর নির্যাতনের বিষয়ে আমাদের কাছে অভিযোগ করেন নি। তা ছাড়া তিনি পুলিশ প্রশাসনের কাছেও কোনো সময় প্রতিকার চেয়েছেন বলে রেকর্ড নেই। তারপরও তিনি আমেরিকার প্রেসিডেন্টের কাছে গিয়ে কেন এ অভিযোগ করলেন, তা আমরা দেখব।

Banglabid

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কিছু নেই। এখানে সবাই সমান অধিকার নিয়ে সম্প্রীতির সঙ্গে বাস করছে। সংখ্যালঘু নির্যাতনের কোনো ঘটনা বাংলাদেশে ঘটেনি। প্রিয়া সাহা সংখ্যালঘু নির্যাতনের যে অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, কেন অন্য রাষ্ট্রের রাষ্ট্রপতির কাছে এসব কথা বলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা করেছেন, সে বিষয়ে প্রিয়া সাহাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এতে তার কোন ব্যক্তিগত উদ্দেশ্য আছে কিনা, তা খতিয়ে দেখা হবে। এছাড়াও প্রিয়া সাহা যদি তার অভিযোগ প্রমাণ করতে না পারেন, তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার শুক্রবার বিকেলে রাজধানীর মেরুল বাড্ডা বৌদ্ধমন্দিরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, প্রিয়া সাহার অভিযোগ ঠিক নয়।

Reneta

মার্কিন পররাষ্ট্র দপ্তর আয়োজিত ধর্মীয় স্বাধীনতা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে যাওয়া বিভিন্ন দেশের অন্তত ২৭ জন প্রতিনিধিকে গত বুধবার তার ওভাল অফিসে ডেকে পাঠান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের মধ্যে ছিলেন প্রিয়া সাহা।

সে সম্মেলনে বাংলাদেশি পরিচয় দিয়ে প্রিয়া সাহা ট্রাম্পকে বলেন, ‘আমি বাংলাদেশ থেকে এসেছি। সেখানে  প্রায় ৩ কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ‘নিখোঁজ’ হয়ে গেছে। দয়া করে আমাদের সাহায্য করুন। আমরা আমাদের দেশে থাকতে চাই। এখনো বাংলাদেশে এক কোটি ৮০ লাখ সংখ্যালঘু মানুষ রয়েছে। আমার অনুরোধ, দয়া করে আমাদের সাহায্য করুন। আমরা আমাদের দেশ ছাড়তে চাই না। শুধু আমাদের বাংলাদেশে থাকতে সাহায্য করুন। আমি আমার বাড়ি হারিয়েছি। তারা আমার বাড়ি পুড়িয়ে দিয়েছে। তারা আমার জমি কেড়ে নিয়েছে। কিন্তু কোনো বিচার হয়নি।’

এ সময় ট্রাম্প জানতে চান, ‘কারা জমি দখল করেছে? কারা বাড়ি দখল করেছে?’ জবাবে ওই নারী বলেন, ‘মুসলিম মৌলবাদী গ্রুপ এগুলো করছে। তারা সব সময় রাজনৈতিক ছত্রছায়া পায়।’

হোয়াইট হাউজের ওয়েব সাইটের বিবৃতিতে বাংলাদেশি ওই নারীকে মিসেস সাহা পরিচয় করিয়ে দেওয়া হয়। আর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানা যায় ওই নারীর নাম প্রিয়া সাহা। তিনি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রিয়া সাহা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সোমবার থেকে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা

পরবর্তী

এক গানেই ভাইরাল, বাকি রানাদের কী হবে কাল?

পরবর্তী

এক গানেই ভাইরাল, বাকি রানাদের কী হবে কাল?

‘প্রিয়া সাহাকে আইনি প্রক্রিয়ায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চিকিৎসায় অবহেলার অভিযোগ ও প্রতিকারে সহায়তা করবে ‘স্বাস্থ্যসেবা সুরক্ষা আন্দোলন’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইমরান খানের চিকিৎসা নিয়ে নতুন নাটকীয়তা, আদালত অবমাননার আবেদন

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন, প্রজ্ঞাপন জারি

আগস্ট ২২, ২০২৬

প্রথম দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে যে বার্তা ইরানের

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT