চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা নারী ও শিশুদের আনন্দের উপলক্ষ প্রিয়াঙ্কা চোপড়া

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৭:০২ অপরাহ্ণ ২১, মে ২০১৮
বাংলাদেশ
A A
প্রিয়াঙ্কা চোপড়া

মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি দেখতে এবং তাদের অবস্থার খোঁজ খবর নিতে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। সেখানে তিনি রোহিঙ্গা নারী ও শিশুদের সাথে বেশ কিছু সময় অতিবাহিত করেন। হিন্দিতে রোহিঙ্গা শিশুদের কাছে তাদের অবস্থা জানতে চান।

সোমবার সকালে ফ্রান্স থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখান থেকে ইউএস বাংলার বিএস-১৪১ ফ্লাইটে করে বেলা সাড়ে ১২টায় ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছান।
ইউনিসেফের শুভেচ্ছাদূত হয়ে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে বাংলাদেশে এসেছেন ‘ফ্যাশন’ খ্যাত এই অভিনেত্রী।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আফরাজুল হক টুটুল জানান, কক্সবাজার বিমানবন্দর থেকে প্রিয়াঙ্কা সড়কপথে ইনানীতে পৌঁছেন। সেখানে তিনি পাঁচ তারকা মানের হোটেল রয়েল টিউলিপে অবস্থান করছেন। বিকাল সাড়ে ৩টায় ক্যাম্পের উদ্দেশ্যে তিনি হোটেল থেকে বের হয়ে যান। মেরিন ড্রাইভ হয়ে টেকনাফের বাহারছড়ার শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করতে যান প্রিয়াঙ্কা।

Banglabid

টেকনাফের বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক কাঞ্চন কান্তি জানান, প্রিয়াঙ্কা প্রথমে যান টেকনাফের শামলাপুরের আইসিডিডিআরবি হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন রোহিঙ্গাদের সাথে কথা বলেন। এরপর আচাড় বনিয়া রোহিঙ্গা ক্যাম্পে যান। সেখানে নারী শিশুদের সাথে বেশ কিছু সময় অতিবাহিত করেন।

এসময় অনেক রোহিঙ্গা শিশুর সাথে তিনি হিন্দিতে কথা বলেন। জানতে চান তাদের অবস্থা। তারা এখানে নিরাপদে আছে কি না সে বিষয়টি ও জানতে চান তিনি। রোহিঙ্গা শিশুরা বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে কাছে পেয়ে কিছু সময়ের জন্য কষ্ট ভুলে আনন্দে মেতে উঠেন। প্রায় ৪৫মিনিট পর তিনি আবার হোটেলে ফিরে আসেন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

আগামী ২২ মে সকালে প্রথমে তিনি উখিয়ার বালুখালী ও জামতলী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এরপরে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন তিনি। ২৩ মে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এই বলিউড অভিনেত্রী। পরদিন ২৪মে সকালে তিনি বিমানে কক্সবাজার ত্যাগ করবেন বলে জানিয়েছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র আফরুজুল হক টুটুল।

Reneta

ফেসবুকে প্রিয়াঙ্কা লিখেছেন, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে যাচ্ছি। সেখানকার সব অভিজ্ঞতা শেয়ার করবো ইনস্টাগ্রামে।  বিষয়টি নিয়ে সারা বিশ্বের এগিয়ে আসা উচিত। ভাবা উচিত আমাদেরও।

প্রিয়াঙ্কা চোপড়া এ সফরে এসেছেন ইউনিসেফের হয়ে। প্রকৃতি, স্বাস্থ্য, শিক্ষা, নারী অধিকার ইত্যাদি বিষয়ে কাজ করে চলেছেন এ বলিউড অভিনেত্রী। গত বছর প্রিয়াঙ্কা গিয়েছিলেন জর্ডানে, সিরিয়ান শরণার্থী শিশুদের সঙ্গে সাক্ষাৎ করতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রিয়াঙ্কা চোপড়ারোহিঙ্গালিড নিউজ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

অনুরোধ করছি, আমার স্টেটমেন্ট দেয়া পর্যন্ত অপেক্ষা করুন: বাপ্পা

পরবর্তী

যে কারণে শেরপুর জেলা আওয়ামী লীগে দ্বন্দ্ব

পরবর্তী

যে কারণে শেরপুর জেলা আওয়ামী লীগে দ্বন্দ্ব

ঈদ উপলক্ষে ঈগলু আইসক্রিমের ব্যতিক্রমী আয়োজন

সর্বশেষ

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জেন্ডার-সংবেদনশীল কনটেন্টে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’, আবেদন আহ্বান

আগস্ট ২১, ২০২৬

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT