স্পোর্টস

প্রিমিয়ার লিগে পয়েন্ট হারালো মোহামেডান

প্রিমিয়ার লিগে পয়েন্ট হারালো মোহামেডান

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে পয়েন্ট হারিয়েছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। ফেনী সকার ক্লাবের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে সাদা-কালোরা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার দু’টি গোলই হয় প্রথমার্ধে। পঞ্চম মিনিটে মোহামেডানের গায়নার ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরার স্কয়ার পাস থেকে গোল করেন মিডফিল্ডার মোহাম্মদ ইব্রাহিম।

২১ মিনিটে ফেনী সকার ক্লাবের গাম্বিয়ান ফরোয়ার্ড জাত্তা মুস্তাফাকে পেনাল্টি বক্সে মোহামেডানের মিডফিল্ডার সোহেল রানা ফেলে দিলে পেনাল্টি দেন রেফারি। পেনাল্টি থেকে গোল করে খেলায় সমতা আনেন মুস্তাফা।

প্রিমিয়ার লিগে ৭ ম্যাচে মোহামেডানের পয়েন্ট ১৩ এবং ৬ ম্যাচে ফেনীর ৫।

বিষয়:প্রিমিয়ার লিগ ফুটবল মোহামেডান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…