চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিপেইড মিটারে অনিচ্ছুক গভীর নলকূপ মালিকরা

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৬:২৫ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০১৬
কৃষি
A A

সিরাজগঞ্জের বিএডিসির পানাসি প্রকল্পে নতুন আসা বিদ্যুতের প্রিপেইড মিটারের সংযোগ নিচ্ছেন গভীর নলকূপ মালিক। তাদের অভিযোগ, এ মিটারের কারণে তাদের অতিরিক্ত খরচ গুনতে হবে। এদিকে সঠিক সময়ে বোরো জমিতে সেচ দিতে না পেরে সংকটে পড়েছেন প্রায় ৩ হাজার কৃষক পরিবার।

জেলার সবখানেই কৃষকের ব্যস্ততা বোরো রোপন মাঠে। তবে পানাসি প্রকল্পের আওতায় কাজিপুরের ২৭টি ও সদর উপজেলার ৮৭টি গভীর নলকূপের আওতাধীন কৃষক এখনও শুরু করতে পারেনি বোরো আবাদ। একারণে প্রায় আড়াই হাজার বিঘা জমিতে বোরো আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে।

কৃষকরা বলছেন, আমরা ক্ষেতে পানির জন্য গভীর নলকূপ মালিকদের বলেছি, তারা টাকা বেশি চাচ্ছে। আমরা প্রধানমন্ত্রী ও কৃষিমন্ত্রীর কাছে আবেদন করবো অল্প খরচে কৃষক যেনো আবাদ করতে পারি।

গভীর নলকূপ মালিকদের অভিযোগ, বিএডিসি অস্বাভাবিক হারে বৃদ্ধি করেছে সেচ ব্যয়। এছাড়া প্রিপেইড মিটার লাগানোর কারণে লোকসানের আশংকায় কৃষকদের পানি দেয়া সম্ভব হচ্ছে না।

নলকূপ মালিকরা বলছেন, প্রি-পেইড মিটারে আগে ৩০ টাকায় শতক জমি আবাদ করতে পেরেছি এখন সেটা ৬০ থেকে ৭০ টাকা খরচ হচ্ছে।

বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানিয়েছেন বিএডিসি’র স্থানীয় নির্বাহী প্রকৌশলী পংকজ কর্মকার। তিনি বলেন, গভীর নলকূপ মালিকরা চাচ্ছেন ঘন্টা ভিত্তিতে না চালিয়ে ভাড়া ভিত্তিতে চালাবেন, কিন্তু এটার কোনো সুযোগ নেই। কৃষিমন্ত্রীর নির্দেশেই প্রি-পেইড মিটারগুলো স্থাপন করা হয়েছে। কর্তৃপক্ষ সিদ্ধান্ত না দিলে ভাড়া ভিত্তিকে যাওয়ার কোনো সুযোগ নেই।

এ ব্যাপারে জরুরি সরকারি উদ্যোগ দাবি করেছেন ভুক্তভুগীরা।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ধনী ক্লাবের শীর্ষেই থাকলো রিয়াল মাদ্রিদ

পরবর্তী

মেহেরপুরে থাই পেয়ারা চাষে লাভবান চাষীরা

পরবর্তী

মেহেরপুরে থাই পেয়ারা চাষে লাভবান চাষীরা

সোমালিয়ায় রেস্টুরেন্টে গাড়ি বোমা ও গুলিবর্ষণ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT