আবারও বিশ্বের সবচেয়ে ধনী ক্লাব নির্বাচিত হয়েছে রিয়াল মাদ্রিদ। এ নিয়ে টানা ১১ বারের মতো ধনী ক্লাবের তালিকায় শীর্ষস্থান ধরে রাখলো স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি।
গত বছর কোনো শিরোপা না জিতলেও আয়ের দিক দিয়ে সবার ওপরে ছিল রিয়াল মাদ্রিদ। বিখ্যাত অডিটিং ফার্ম ডিলইট্টের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে বিবিসি।
বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়, ২০১৪-১৫ মৌসুমে বিশ্বজুড়ে শীর্ষ ২০টি ফুটবল ক্লাবের আয় ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই মৌসুমে ৫৭৭ মিলিয়ন ইউরো আয় নিয়ে সবার উপরে রয়েছে রিয়াল।
এরপরেই রয়েছে গত মৌসুমে পাঁচটি শিরোপা জেতা রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সালোনা। ৫৬০.৮ মিলিয়ন ইউরো আয় নিয়ে দুই ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে কাতালান ক্লাবটি।
তাদের দ্বিতীয় স্থানে উঠে আসায় তৃতীয় স্থানে নেমে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ এই ক্লাবটির আয় ৫১৯ মিলিয়ন ইউরো।
চতুর্থ স্থান অধিকার করেছে প্যারিস সেইন্ট জার্মেইন। ক্লাবটির আয় ৪৮০ মিলিয়ন ইউরো। জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ তৃতীয় স্থান থেকে নেমে গেছে পঞ্চম স্থানে। তাদের আয় ৪৭৪ মিলিয়ন ইউরো।






