নাটক ও ছবিতে নাচলেও এবার `সুপার হিরো সুপার হিরোইন’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন লামিয়া মিমো নাচবে মুসা বিন শমসেরের জন্মদিনে।
এমন তথ্য জানিয়ে মিমো তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, আন্তর্জাতিক লিজেন্ড ‘দি প্রিন্স মুসা’র সঙ্গে দেখা করে এলাম। এখনও বিশ্বাস হচ্ছে না। তার জন্মদিনে আমি নাচব। আমি খুবই খুশি এবং তীব্র উত্তেজনা অনুভব করছি।
তার সঙ্গে প্রিন্স মুসার সঙ্গে তোলা বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন।
সিনেমা দিয়েই অভিনয় জীবন শুরু করলেও বিভিন্ন সময়ে বহুবার আলোচনায় এসেছেন মিমো। আর এবার মুসা বিন শমসের জন্মদিনে নাচার কথা বলে আরো একবার আলোচনায় আসলেন তিনি।






