চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিন্ট সংস্করণে অনলাইন সাহিত্য জার্নাল ‘তর্ক বাংলা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৯ অপরাহ্ণ ১৪, মে ২০২২
শিল্প সাহিত্য
A A
বাংলা সাহিত্য জার্নাল ‘তর্ক বাংলা’ এর প্রচ্ছদ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রিন্ট সংস্করণে প্রকাশিত হয়েছে অনলাইন সাহিত্য জার্নাল তর্ক বাংলার বিশেষ ছাপা পত্রিকা ‘তর্ক’।

করোনাকালীন সময়ে নতুন চিন্তা-নতুন সংস্কৃতি চর্চার লক্ষ্যে তর্ক বাংলা প্রতিষ্ঠার থেকে প্রতিমাসে অনলাইনে সংখ্যা বের হয়ে আসছে।

প্রতিষ্ঠার এক বছরের মাথায় তর্ক ছাপা পত্রিকা আকারে প্রকাশ করা হলো। ইতিমধ্যে সাড়া জাগিয়েছে তর্ক বাংলা।
বৃহদায়তনে ছাপা সংখ্যার সম্পাদনা করেছেন কবি সাখাওয়াত টিপু। এর প্রকাশক হিসেবে রয়েছেন মাহবুব লিটন। প্রচ্ছদ করেছেন শিল্পী রাজীব দত্ত।
দেশি-বিদেশি ছোট গল্প ও কবিতাও স্থান দেয়া হয়েছে ছাপা তর্কে। ৪৬৪ পৃষ্ঠার তর্ক প্রথম বর্ষের প্রথম সংখ্যার দাম রাখা হয়েছে ৬০০ টাকা।

করোনা সময়ে ছোট পরিসরে তর্ক বাংলার শুরুটা হয়েছিল। যখন প্রতিদিন মৃত্যুর মিছিলে সামিল হচ্ছিল হাজার হাজার মানুষ, তার মধ্যেও কিছু লোক স্বপ্ন দেখেছিল নতুন চিন্তা-নতুন সংস্কৃতির।

সেই চিন্তার বীজ পরবর্তীতে তর্ক বাংলা। ছোট গণ্ডির মধ্যে আর আটকে থাকেনি। ধীরে ধীরে হয়ে উঠেছে চিন্তা ও সাহিত্যের অন্যতম প্ল্যাটফর্ম।

তর্কর প্রথম সংখ্যার প্রধান আকর্ষণ দেশের পাঁচ সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী-নাট্যকার-আলোকচিত্রীর সাক্ষাৎকার। দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং ইংরেজি দৈনিক নিউএইজ-এর সম্পাদক নূরুল কবীর, নাট্যজন সৈয়দ জামিল আহমেদ, আলোকচিত্রী শহীদুল আলম ও লেখক সলিমুল্লাহ খানের সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে।

এতে গল্প লিখেছেন সৈয়দ মনজুরুল ইসলাম, ওয়াসি আহমেদ, ইমতিয়ার শামীম, খোকন কায়সার, রোকন রহমান ও মানস চৌধুরী।

প্রয়াত কথাসাহিত্যিক মাহমুদুল হকের অপ্রকাশিত সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে এই সংখ্যায়। আকবর আলি খানের অভিভাষণের পাশাপাশি দুই বিশ্ববিখ্যাত দার্শনিক লুই আলথুসার ও আলাঁ বাদিয়ুর দুটি লেখার তর্জমা রয়েছে তর্কর প্রথম সংখ্যায়। রয়েছে হোর্হে লুইস বোর্হেসের প্রবন্ধ।

দেশের তিন প্রাবন্ধিকের লেখাও আলোচনার খোরাক যোগাবে। সেই সঙ্গে চিত্রকলা ও সংস্কৃতি নিয়ে রয়েছে ভিন্নধর্মী আলোচনা। প্রথম আদিবাসী চিত্রশিল্পী চুনিলাল দেওয়ানের প্রকৃতির মায়া নামের একক প্রদর্শনী হিসেবে ছাপা হয়েছে বেশকিছু চিত্রকর্ম।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

টেন হাগকে নিয়ে নীরবতা ভাঙলেন রোনালদো

পরবর্তী

হলের তালিকা দেখে আমার মনটা ভরে গেছে: চঞ্চল চৌধুরী

পরবর্তী
চঞ্চল চৌধুরীর ছবি, সিনেমার পোস্টার, বাংলা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হলের তালিকা দেখে আমার মনটা ভরে গেছে: চঞ্চল চৌধুরী

কাদেরের বক্তৃতা, রাজনৈতিক নেতা, সংবাদ, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির জাতীয় ঐক্যের ডাক জনগণের সাথে নতুন তামাশা: কাদের

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT