চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিজুনিক্স ইন্টারন্যাশনালের ‘ইয়ুথ জুরি’ সিটিএফবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৩ পূর্বাহ্ণ ২৮, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

শিশুদের টেলিভিশন অনুষ্ঠান নিয়ে বিশ্বে জনপ্রিয় প্রতিষ্ঠান ‘প্রিজুনিক্স
ইন্টারন্যাশনাল’ এর ‘ইয়ুথ জুরি’ নির্বাচিত হয়েছে চিলড্রেন্স টেলিভিশন
ফাউন্ডেশন অব বাংলাদেশ (সিটিএফবি)।

এশিয়া মহাদেশের মধ্যে একমাত্র
প্রতিষ্ঠান হিসেবে বিশ্বব্যপী শিশুদের জন্য বিচারক হিসেবে এ বছর কাজ করবে
সিটিএফবি। সিটিএফবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ থেকে ২৫ মে জার্মানীর মিউনিখ শহরে অনুষ্ঠিত হবে ‘প্রিজুনিক্স উৎসব-২০১৬’। ২০০৮ সাল থেকে প্রিজুনিক্স বিশ্বব্যাপী শিশুতোষ অনুষ্ঠান নিয়ে এ উৎসবের আয়োজন করে আসছে। এবারের উৎসবে ৫টি মহাদেশ থেকে ৫টি সংস্থা সারাবিশ্ব থেকে প্রতিযোগিতায় আসা ১৮টি ছবির বিচারের দায়িত্ব পালন করবে। বাংলাদেশের সিটিএফবিসহ পাঁচ মহাদেশের পাঁচ বিচারক সংস্থার নির্বাচিত ছবিগুলোই অনুষ্ঠিতব্য মিউনিখ চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হবে।

সিটিএফবি জানায়, গত শুক্র ও শনিবার সারাবিশ্ব থেকে আসা চলচ্চিত্রগুলো বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে ধানমন্ডির কার্ডিফ স্কুলের অডিটোরিয়ামে। আর প্রিজুনিক্স মনোনীত ছবিগুলোকে যারা বিচার করেছেন তাদের সবারই বয়স ১২-১৬ বছরের মধ্যে।

দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৫ জন শিশু বিচারক হিসেবে কাজ করেছে সিটিএফবি’র  ‘ইয়ুথ জুরি’ হিসেবে। আর এই শিশুদের প্রত্যেকেই সিটিএফবির সদস্য এবং সংস্থাটির আয়োজিত বিভিন্ন কর্মশালায় নিয়মিত অংশগ্রহণ করেছে এরা।

সিটিএফবির ধারাবাহিক কার্যক্রমের মধ্যে রয়েছে, শিশুদের নিয়ে সংবাদ কর্মশালা, চলচ্চিত্র প্রদর্শনী, পাণ্ডুলিপি এবং সংবাদ প্রতিবেদন নির্মাণ কৌশল, টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ কৌশল, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের অংশ হিসেবে ‘দ্য ওয়ান মিনিটস ফিল্ম’ নির্মাণ কৌশল, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে ‘দ্য ওয়ান মিনিটস ফিল্ম ফেস্টিভ্যাল’ ইত্যাদি।

নেদারল্যান্ডসের  ‘ফ্রি প্রেস আনলিমিটেড’ এর সহযোগিতায় ‘কানাস্তারা -কিডস নিউজ নেটওয়ার্ক’ নামে শিশুদের জন্য একটি অনুষ্ঠান নির্মাণ করেছে সিটিএফবি। যা বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), এটিএন নিউজ এবং চ্যানেল আইতে নিয়মিত দেখানো হয়েছে।

এছাড়াও বাংলাদেশের শিশু এবং কিশোরদের বানানো বিভিন্ন দৈর্ঘ্যরে চলচ্চিত্র এবং নানা অনুষ্ঠান দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রচার করে দেশের জন্য গৌরব বয়ে এনেছে সংস্থাটি।

এসব কার্যক্রমের ধারাবাহিকতায় অনন্য স্বীকৃতি হিসেবে প্রিজুনিক্স ইন্টারন্যাশনাল ১ম বারের মতো সিটিএফবিকে তরুণ বিচারক হিসেবে মনোনীত করেছে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তানে হামলায় প্রধানমন্ত্রীর শোক

পরবর্তী

স্বাস্থ্যখাতে বছরে ২০ হাজার কোটি টাকা যাচ্ছে ভারতে

পরবর্তী

স্বাস্থ্যখাতে বছরে ২০ হাজার কোটি টাকা যাচ্ছে ভারতে

পত্রিকার খবরে অসুস্থ অভিনেতা-অভিনেত্রীর সহায়তায় প্রধানমন্ত্রী

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT