প্রায়শ্চিত্ত হয়েছে, বললেন আশরাফুল
ঘরোয়া টি-টুয়েন্টির জনপ্রিয় আসর বাংলাদেশ ক্রিকেট লিগের (বিপিএল) ষষ্ঠ মৌসুম শুরু হচ্ছে শনিবার। ফিক্সিং-নিষেধাজ্ঞা শেষ করে পাঁচ বছর পর এ সংস্করণে খেলবেন মোহাম্মদ আশরাফুল। বুধবার বিসিবি একাডেমি মাঠে চিটাগং ভাইকিংসের জার্সিতে অনুশীলনে নামার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান আশরাফুল কথা বললেন অতীত-বর্তমান নিয়ে। মাঠে নেমে পড়ার আগে জানালেন, অতীত ভুলের প্রায়শ্চিত্ত হয়ে গেছে তার। ‘আমি যে অন্যায় করেছিলাম সে শাস্তি পেয়েছি। সে কারণেই কিন্তু ৫ বছর ৯ মাস বাইরে ছিলাম এই ফরম্যাটে। আমি অন্যায় স্বীকার করেছি এবং প্রায়শ্চিত্ত পেয়েছি।’
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






