চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাতিষ্ঠানিক ইমেইল অ্যাড্রেস পাচ্ছে যবিপ্রবির শিক্ষার্থীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৬ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০২০
শিক্ষা
A A

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) এর শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক ইমেইল অ্যাড্রেস পাচ্ছেন। আগামী ১৭ অক্টোবর থেকে পরবর্তী সেমিস্টারের অনলাইন ক্লাস শুরুকে কেন্দ্র করে প্রাতিষ্ঠানিক ইমেইল প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ডাটাবেজ ও ব্যবস্থাপনায় ক্লাস নেওয়ার প্রস্তুতি হিসেবে সকল শিক্ষককে কারিগরি প্রশিক্ষণও দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে।

বুধবার দুপুরে যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ৬২তম বিশেষ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। মহামারীর কারণে সদস্যদের অনেকে জুম অ্যাপসের মাধ্যমে ভার্চুয়ালি এবং অনেকে স্বশরীরে রিজেন্ট বোর্ডের সভায় অংশ নেন।

রিজেন্ট বোর্ডের বিশেষ সভায় জানানো হয়, করোনা অতিমারীতে শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নির্দেশনা অনুযায়ী যবিপ্রবি পরবর্তী সেমিস্টারের ক্লাসসমূহ অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ১৭ অক্টোবর থেকে অনলাইনে ক্লাস শুরুর পূর্বে আগামী ৫ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগকে শিক্ষার্থীদের ‘কোর্স বণ্টন’ সমাপ্তের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের কোর্স রেজিস্ট্রেশন, সেমিস্টার ফিস ও অন্যান্য ফি সমূহ জমা দেওয়ার তারিখ ৩০ নভেম্বর পর্যন্ত করা হয়েছে। শিক্ষার্থীরা স্বশরীরে বিশ্ববিদ্যালয়ে এসে কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি সমূহ জমা দিতে পারবেন।

এছাড়াও আগামী ১০ নভেম্বরের মধ্যে যবিপ্রবির সকল নিয়মিত শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ‘জি-সুইট’ ইমেইল অ্যাড্রেস দেওয়া হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। এ জন্য বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল সকল কারিগরি প্রস্তুতি সম্পন্ন করছে।

শিক্ষার্থীরা এ ইমেইল অ্যাড্রেসের মাধ্যমে ই-মেইল ছাড়াও গুগল ড্রাইভ (আনলিমিটেড স্টোরেজ সুবিধা), গুগল ক্লাসরুম, গুগল মিটসহ অন্যান্য ২৮টি সার্ভিস ব্যবহার করতে পারবেন। এ ‘জি-সুইট’ ইমেইল অ্যাড্রেসের মেয়াদ হবে কোনো শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম শেষ হওয়ার পর পরবর্তী এক বছর পর্যন্ত।

Reneta

এর আগে অনলাইন ক্লাসের নেওয়ার বিষয়ে যবিপ্রবির ৩২তম একাডেমিক কাউন্সিলের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সেখানে গৃহীত সিদ্ধান্তসমূহ ও আলোচ্য বিষয়গুলো ৬২তম রিজেন্ট বোর্ডের বিশেষ সভায় পাশ করা হয়ে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনা চিকিৎসায় হাসপাতালকে ভেন্টিলেটর এবং অক্সিজেন প্ল্যান্ট দিলো বিকাশ

পরবর্তী

করোনাভাইরাস: শনাক্তের হার কমলো

পরবর্তী
করোনাভাইরাস

করোনাভাইরাস: শনাক্তের হার কমলো

আয়নাবাজির ৪, অমিতাভ রেজার ৪৩!

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT