চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাণ-প্রকৃতি রক্ষার শপথে উদীচীর সম্মেলন শুরু

৮:২৯ অপরাহ্ন ২১, অক্টোবর ২০১৬
বিনোদন
A A

প্রাণ-প্রকৃতি রক্ষার শপথ নিয়ে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা মহানগর সংসদের একাদশ সম্মেলন। “আঘাত হয়ে দেখা দিলে আগুন হয়ে জ্বলবে, প্রাণ-প্রকৃতি রক্ষায় বিশ্বমানব লড়বে”- এই স্লোগানকে সামনে রেখে গত ২১ অক্টোবর শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উন্মুক্ত প্রাঙ্গণে সম্মেলনের উদ্বোধন করেন উদীচী’র অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ ইদু।

দ্বি-বার্ষিক এ সম্মেলন কেন্দ্রীয় শহীদ মিনারে উদ্বোধন করার কথা থাকলেও অনিবার্য কারণে উদ্বোধনস্থল পরিবর্তন করে শিল্পকলা একাডেমিতে উদ্বোধন করা হয়। উদ্বোধনীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ কাজী মদিনা, উদীচী’র উপদেষ্টা আকতার হুসেন, বরেণ্য লোকশিল্পী সাইদুর রহমান বয়াতী, উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অধ্যাপক বদিউর রহমান, কেন্দ্রীয় খেলাঘর আসর-এর সভাপতিমণ্ডলীর সদস্য ডা. লেলিন চৌধুরী, উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক প্রবীর সরদার এবং সহ-সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন।

উদ্বোধনীতে “আমরা এসেছি আদি গাঙচিল পালকে সমুদ্দুর” শিরোনামের একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন উদীচী ঢাকা মহানগরের শিল্পীরা। ২১ অক্টোবর সকালে উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

এরপর শিল্পকলা একাডেমির সঙ্গীত, আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় উদ্বোধনী আলোচনা সভা। উদীচী ঢাকা মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশ-এর সভাপতিত্বে এ পর্বের শুরুতে উদীচী’র অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ ইদুকে সম্মাননা প্রদান করা হয়। তাকে উত্তরীয় পড়িয়ে দেন উদীচী ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক ইকবালুল হক খান এবং তার হাতে ক্রেস্ট তুলে দেন উদীচী ঢাকা মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশ। আলোচনা পর্বে অংশ নেন শিক্ষাবিদ কাজী মদিনা, উদীচী’র উপদেষ্টা আকতার হুসেন, বরেণ্য লোকশিল্পী সাইদুর রহমান বয়াতী, কেন্দ্রীয় খেলাঘর আসর-এর সভাপতিম-লীর সদস্য ডা. লেলিন চৌধুরী, উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক প্রবীর সরদার এবং সহ-সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন।

আলোচনা পর্ব সঞ্চালনা করেন উদীচী ঢাকা মহাসগরন সংসদের সহ-সভাপতি অমিত রঞ্জন দে। মধ্যাহ্ন বিরতি শেষে শুরু হয় সম্মেলনের সাংগঠনিক অধিবেশন। এরপর সন্ধ্যায় ছিল উদীচী ঢাকা মহানগর সংসদ এবং এর আওতাভুক্ত বিভিন্ন শাখা সংগঠনের শিল্পী-কর্মীদের বৈচিত্র্যময় পরিবেশনা।

সম্মেলনের দ্বিতীয় দিন সকাল ১০টা থেকে শুরু হবে সাংগঠনিক অধিবেশন। নতুন কমিটি নির্বাচন এবং নতুন নেতৃত্বের শপথ গ্রহণের মধ্য দিয়ে শেষ হবে এই সাংগঠনিক অধিবেশন। দ্বিতীয় দিন ২২ অক্টোবর বিকাল ৫টা থেকে শুরু হবে বাংলার চিরায়ত লোক ঐতিহ্যের নানা উপকরণকে ভিত্তি করে নির্মিত সাংস্কৃতিক পরিবেশনা। সমাপনী আয়োজন হিসেবে পরিবেশিত হবে উদীচী’র অন্যতম জনপ্রিয় গীতি আলেখ্য “দিন বদলের পালা”।

Reneta

উদীচী বিশ্বাস করে, আবহমান বাংলার ঐতিহ্যের মূল উপাদান অসাম্প্রদায়িকতা আর সাম্যবাদ। গ্রাম বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষ কখনোই সাম্প্রদায়িকতা, মৌলবাদ, ধর্মের নামে হানাহানিকে প্রশ্রয় দেয়নি বরং, যতোবারই ধর্মকে পুঁজি করে কোন স্বার্থান্বেষী গোষ্ঠী রাজনৈতিক বা অর্থনৈতিক ফায়দা লোটার চেষ্টা করেছে ততোবারই তারা রুখে দাঁড়িয়েছে। তাই, এদেশকে একটি সাম্প্রদায়িক ভাবধারার ব্যর্থ রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে তুলে ধরার যে ষড়যন্ত্র বহু দিন ধরেই চলছে, সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় তা রুখতে বদ্ধপরিকর উদীচী। বাংলাদেশকে কখনোই আঁধার পথে চলতে দেয়া যায় না। হাজার বছর ধরে চর্চিত বাংলা ও বাঙালি সংস্কৃতির অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখতে হবে। অন্ধকারের অপশক্তিকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করার মাধ্যমে বুঝিয়ে দিতে হবে যে সন্ত্রাস ও জঙ্গিবাদের লালনভূমি এই বাংলা নয়, কখনোই হবে না। আর সে লক্ষ্যকে অর্জনের আহবান জানানোর মধ্য দিয়েই ২১ ও ২২ অক্টোবর ২০১৬ আয়োজিত হচ্ছে উদীচী ঢাকা মহানগর সংসদের একাদশ সম্মেলন।

Jui  Banner Campaign
ট্যাগ: উদীচী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT