চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাণিজ খাদ্য তৈরিতে সজনে গাছের ব্যবহার বাড়ানোর উদ্যোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫০ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০১৮
কৃষি
A A
বিএলআরআই

প্রাণিজ খাদ্য চাহিদা পূরণে সজনে গাছের ব্যবহার বাড়াতে একসাথে কাজ করবে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) ও মরিঙ্গা বাংলাদেশ লিমিটেড। এ বিষয়ে সম্প্রতি দুটি প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক সাক্ষর হয়েছে।

বৃহস্পতিবার বিএলআরআই কার্যালয়ে এ সমঝোতা স্মারক সাক্ষর হয়। বিএলআরআই’র পক্ষে প্রতিষ্ঠানটির মহাপরিচালক ড. তালুকদার নূরুন্নাহার এবং মরিঙ্গা বাংলাদেশের পক্ষে সিইও জাকিয়া সুলতানা এতে সাক্ষর করেন।

চুক্তির বিষয়ে ড. তালুকদার নূরুন্নাহার বলেন: বাংলাদেশের মানুষের কাছে পুষ্টিকর সব্জি হিসেবে সজনে অতি পরিচিত। তবে প্রাণিজ খাদ্য হিসেবেও এর ব্যবহার রয়েছে। সজনে খাবার গাভীকে খাওয়ানোর ফলে দুধের উৎপাদন ৪০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা এবং দুধে কোলেস্টরলের পরিমাণ কমিয়ে আনা সম্ভব।

তিনি আরও জানান: ২০০৬ সাল থেকে বিএলআরআই সজনের চাষাবাদ পদ্ধতি, রোগ দমন এবং উৎপাদন বাড়ানোর বিষয়ে গবেষণা করে আসছে। এসব গবেষণা থেকে প্রাপ্ত ফলাফল কাজে লাগিয়ে আগামী দিনে সজনেজাত পণ্য তৈরীর মাধ্যমে দেশের প্রাণিসম্পদ উৎপাদনে সর্বোপরি মানুষের সার্বিক পুষ্টি উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে দুই প্রতিষ্ঠান।

মরিঙ্গা বাংলাদেশের সিইও জাকিয়া সুলতানা জানান: বিশ্বের বিভিন্ন দেশে মানুষের পুষ্টি চাহিদা পূরণে ব্যাপক পরিসরে সজনে থেকে তৈরি বিভিন্ন খাবার ব্যবহার করা হচ্ছে। ইতোমধ্যে এ প্রতিষ্ঠানও সজনে থেকে তৈরি বিভিন্ন খাদ্য বাজারজাত করতে শুরু করছে। মানুষের মাঝে সজনেজাত খাবার পৌঁছে দিতে সামনে আরও বড় পরিসরে কাজ করবে প্রতিষ্ঠানটি।

চুক্তিসাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএলআরআই’র প্রাণি উৎপাদন ও গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং বিভাগীয় প্রধান ড. নাসরিন সুলতানা, পোল্ট্রি উৎপাদন গবেষণা বিভাগের প্রধান ড. নাথুরাম সরকার, বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ খায়রুল বাসার প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সজনে গাছ
শেয়ারTweetPin

সর্বশেষ

অতিরিক্ত সময়ে গড়াল আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের ভাগ্য

জুলাই ১২, ২০২৬

ম্যাক অ্যালিস্টারের গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

হালান্ডের নরওয়ের রূপকথা থামল, বেলিংহ্যামের জোড়ায় সেমিতে ইংল্যান্ড

জুলাই ১২, ২০২৬

৯০ মিনিটে ফলাফল হল না হালান্ড-কেনের লড়াইয়ের

জুলাই ১২, ২০২৬

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT