চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রাণসখা ঢাকা’ ভাবনার জগৎ পরিচ্ছন্ন করতে মেয়রের আহ্বান

সামসুদ্দোহা পান্না সামসুদ্দোহা পান্না
৩:৫৬ পূর্বাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

ঢাকার প্রতি ভালোবাসা বাড়াতে শাহবাগ চত্বরে ‘প্রাণসখা ঢাকা’ অনুষ্ঠানে দক্ষিণের মেয়র সাঈদ খোকন বলেছেন, আমরা একটি পরিছন্ন নগর গড়তে চাই। শুধু পরিচ্ছন্ন নগর বলতে রাস্তাঘাট পরিচ্ছন্ন নয়, তার সঙ্গে আমাদের ভাবনার ও চিন্তার জগৎ পরিচ্ছন্ন করতে হবে। তাহলেই জীবনে পরিচ্ছন্নতা আসবে।

১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ঢাকা পরিচ্ছন্ন রাখতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এক ভিন্নধর্মী অনুষ্ঠানের আয়োজন করে। এ  আয়োজনের সহযোগী হিসেবে ছিলো বেসরকারি টেলিভিশন চ্যানেল আই ও বিজ্ঞাপনী সংস্থা মাত্রা।

ঢাকাবাসীদের পরিচ্ছন্ন থাকার আহ্বান জানিয়ে সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, জেমস, জলের গান, শিরোনামহীনসহ দেশের জনপ্রিয় শিল্পীরা গানা পরিবেশন করেন। 

Banglabid

ভালবাসার প্রথম প্রহরে ঢাকার প্রতি ভালোবাসা জানিয়ে ‘প্রাণসখা ঢাকা’ অনুষ্ঠান শুরু হয় জলের গানের পরিবেশনের মধ্য দিয়ে।

২০১৬ সালকে পরিচ্ছন্নতার বছর ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এরই ধারাবাহিকতায় শাহবাগে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রাণসখা ঢাকা’র আয়োজন করা হয়। অনুষ্ঠানে যোগ দিয়ে  শহরের প্রতি যত্ন নেওয়ার আহ্বান জানান বিশিষ্টজনরা।

চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, যার যার অবস্থানের পাশপাশি রাষ্ট্রের দায়িত্ব রয়েছে কাজগুলোকে বাস্তবায়ন করার। শুধু মুখে নয় কাজটি সত্যি সত্যি করার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। 

Reneta

ঢাকা থাক আমাদের হৃদয়ে, ঢাকা থাক আমাদের ভালোবাসায়, ঢাকা প্রতি মনে এমন আচরণ আনার জন্য  আহ্বান জানান সাহিত্যিক সৈয়দ শামসুল হক। সারাদিনব্যাপী ‘প্রাণসখা’ অনুষ্ঠানে নাচ, গান আর আনন্দ আয়োজনেও ঘুরে ফিরে আসে পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার তাগিদ।

সাংস্কৃতিক অঙ্গনের অনেকে বলেছেন, এ দেশের সংস্কৃত কর্মীরা এমন সৎ কাজের জন্য পূর্ণ সমর্থন জানাচ্ছে। নাট্যব্যক্তিত্ব আফজাল হোসেন বলেন, ‘প্রাণসখা ঢাকা’ যেটি ঢাকাকে নতুন একটি মাত্রায় প্রতিষ্ঠিত করবে বলে আমাদের ধারনা।

উদ্বোধন অনুষ্ঠানের পর শুরু হয় মূল সাংস্কৃতিক অনুষ্ঠান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইপ্রাণসখা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়ন: সুস্থ ধারার রাজনীতির বড় জয়

আগস্ট ১৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান (সংগৃহীত)।

কারাগারে ইমরান খানের মৃত্যুর গুঞ্জন: পাকিস্তান সরকার যা বলছে

আগস্ট ১৪, ২০২৬

রাজধানীর আকাশে মেঘ, হতে পারে বজ্রসহ বৃষ্টি

আগস্ট ১৪, ২০২৬

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT