বাংলাদেশ

প্রাণভিক্ষা নিয়ে বিএনপি এবং সাকা পরিবারের দুইরকম বক্তব্য

প্রাণভিক্ষা নিয়ে বিএনপি এবং সাকা পরিবারের দুইরকম বক্তব্য

রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন নিয়ে বিএনপি এবং তার পরিবার একই সংবাদ সম্মেলন থেকে পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে।

গুলশানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জানান, সালাউদ্দিন কাদের চৌধুরী প্রাণভিক্ষার আবেদন করবেন না।

তবে মাইক্রোফোন নিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী জানান, গয়েশ্বর চন্দ্র রায় বিষয়টি পরিস্কার করতে পারেননি।

‘তিনি (সালাউদ্দিন কাদের চৌধুরী) রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করবেন কিনা সেটা আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে তিনি (সালাউদ্দিন কাদের চৌধুরী)ই ঠিক করবেন।

ফারহাত কাদের চৌধুরী সেসময় জানান, সালাউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশক্রমে তিনি (ফারহাত) রাষ্ট্রপতির কাছে ‘তার বিচার সুষ্ঠু হয়নি‘ মর্মে একটি চিঠি লিখবেন।

‘জাতীয় সংসদে দীর্ঘদিনের সহকর্মী হিসেবে বিষয়টি রাষ্ট্রপতি সুবিবেচনা করবেন,’ বলে আশা প্রকাশ করেন ফারহাত কাদের চৌধুরী।

বিষয়:মানবতাবিরোধী অপরাধ সাকা-মুজাহিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…