চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাইভেটকার নিয়ে ছিনতাইকারী দলের সদস্য বন্দুকযুদ্ধে নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৪ অপরাহ্ণ ১৭, মার্চ ২০১৯
অপরাধ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে প্রাইভেটকার নিয়ে ছিনতাইকারী দলের এক সদস্য নিহত হয়েছেন। এ সময় হান্নান নামে আরেক ছিনতাইকারী আহত হন।

শনিবার রাত আড়াইটার দিকে মোহাম্মদপুরের বসিলায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ছয় রাউন্ড গুলিসহ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল গণেশ বিশ্বাস চ্যানেল আই অনলাইনকে বলেন: মোহাম্মদপুরে প্রাইভেটকার নিয়ে ছিনতাই বেশকিছুদিন ধরেই চলছিল, আমরা বেশকিছু অভিযোগও পেয়েছি। এর ধারাবাহিকতায় আমরা শনিবার রাতে আমরা চেকপোস্ট বসিয়ে প্রাইভেটকার নিয়ে ছিনতাইকারী এক সদস্যকে আটক করি।

পরে তার দেয়া তথ্যানুযায়ী গভীররাতে মোহাম্মদপুরের বসিলা ব্রিজসহ ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে ওঁত পেতে থাকি। ওই সময় প্রাইভেটকার নিয়ে আসা এক গাড়িকে টার্গেট করলে গাড়িতে থাকা যুবকরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়, আত্মরক্ষার্থে পুলিশও ওই ছিনতাইকারীর গাড়িতে গুলি ছুঁড়ে। এতে ঘটনাস্থলেই এক যুবক গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ও আরেকজন আহত হয়।

তিনি বলেন, গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে নিহতের পরিচয় জানা যায়নি। আহত হান্নানকে শেরেবাংলা নগরের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।

গোপাল গণেশ বিশ্বাস আরো জানান, ঘটনাস্থল থেকে একাধিক নাম্বার প্লেটসহ সিলভার রংয়ের একটি টয়োটা এক্স-করোলা গাড়ি জব্দ করা হয়েছে। এছাড়াও ছয় রাউন্ড গুলিসহ একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল, বেশ কয়েকটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছিনতাইকারী-নিহতপুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬

রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা?

জুলাই ২১, ২০২৬

সম্মাননা আর গানের সন্ধ্যায় রুনা লায়লা, টিকিটের অর্থ যাবে ত্রাণ তহবিলে

জুলাই ২১, ২০২৬
ছবি: 'মাইলস্টোন ট্র্যাজেডি শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান।

মাইলস্টোন ট্র্যাজেডি: শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভায় যা বললেন ডা. জুবাইদা রহমান

জুলাই ২১, ২০২৬

অগ্রিম বুকিংয়ে কতোটা বাজিমাত করলো থালাপতির বিদায়ী ছবি?

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT