চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে র‌্যাবের গুলিতে ‘ছিনতাইকারী’ নিহত

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
১০:৪৩ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০১৬
বাংলাদেশ
A A

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে র‌্যাবের গুলিতে নুরুন্নবী (২৫)
নামের একজন মোটরসাইকেল ছিনতাইকারী নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে একটি
বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি চাপাতি ও ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধারের দাবি করেছে র‌্যাব।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন বাইপাস নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুন্নবী শহরের থানাপাড়া এলাকার পারভেজ শেখের ছেলে।

টাঙ্গাইল র‌্যাব-১২, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, সিরাজগঞ্জ থেকে একটি মোটরসাইকেল ছিনতাই করে পালানোর সংবাদ পেয়ে র‌্যাব কয়েকটি স্থানে চেকপোষ্ট বসায়।

এ সময় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কের এলেঙ্গায় র‌্যাব একটি মোটরসাইকেলে তিন আরোহীকে থামতে বললে তারা আরও দ্রুত গতিতে সেখান থেকে পালানোর চেষ্টা করে। র‌্যাব তাদের ধাওয়া করে। পরে ছিনতাইকারীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। টাঙ্গাইল শহর বাইপাসের দরুন এলাকায় এলে র‌্যাবও ছিনতাইকারীদের লক্ষ্য করে গুলি ছুড়ে।

এ সময় টাঙ্গাইল শহরের থানাপাড়ার পারভেজ শেখের ছেলে নূরনবী ঘটনাস্থলেই নিহত হয়। তার অপর দুই সহযোগী পালিয়ে যায়।

নিহত নুরুন্নবীর বিরুদ্ধে টাঙ্গাইল ও অন্যান্য থানায় ৯টি হত্যা মামলাসহ ১২ মামলা রয়েছে। এছাড়াও তার নামে অসংখ্য ছিনতাই মামলা রয়েছে বলেও র‌্যাব কমান্ডার জানিয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছিনতাইকারী-নিহতর‌্যাব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিজের সেরাটাই দিতে চান মানিক

পরবর্তী

আইএস প্রধান বাগদাদীকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা

পরবর্তী

আইএস প্রধান বাগদাদীকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা

আবারও আলোচনায় ক্লিনটনের 'অবৈধ ছেলে'

সর্বশেষ

বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামাল-রদ্রিরা দেশে পৌঁছেছেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT