চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাইভেটকারের ছাদ কেটে বের করা হলো তাদের লাশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫১ পূর্বাহ্ণ ০২, জানুয়ারি ২০২০
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
নিহত

কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি প্রাইভেটকারের তিনজন আরোহী নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে ঘটনাস্থলে দুইজন এবং আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বুধবার রাত সাড়ে দশটার দিকে কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চট্টগ্রাম শহরের আতুরারদীঘি এলাকার জানে আলম (৩৫), হালিশহর এলাকার মাসুদ কিবরিয়া (৪০) ও চট্টগ্রাম পশ্চিম নাসিরাবাদ এলাকার জামাল উদ্দিন (৩৫)।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবুল খায়ের জানিয়েছেন, কক্সবাজার থেকে ঢাকামুখি যাত্রীবাহী বাস শ্যামলী পরিবহনের সঙ্গে চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখি একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে যায়। তবে বাসটি জব্দ করা হয়েছে।

কক্সবাজার সদর জেলা হাসপাতালের পুলিশ বক্সে কর্তব্যরত পুলিশ কনস্টেবল নুর উদ্দিন জানিয়েছেন, রামু সড়ক দুর্ঘটনায় আহতবস্থায় চট্টগ্রাম শহরের পশ্চিম নাসিরাবাদ এলাকার মুকবুল আহমদের ছেলে জামাল উদ্দিনকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃতদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

Reneta

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল মালেক জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজে অংশ নেয়। এসময় প্রাইভেটকারের ছাদ কেটে দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিহতপ্রাইভেট কারবাসরামু
শেয়ারTweetPin

সর্বশেষ

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬

স্পিকার দেশে ফিরলেই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি

জুলাই ২৩, ২০২৬

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণপত্র

জুলাই ২৩, ২০২৬

জুলাই মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার দেখানো হলো মোজাফফরকে

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT