চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রহসনের নির্বাচনকে বৈধতা দিতে চা চক্রের আয়োজন: মঈন খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৪ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০১৯
রাজনীতি
A A

প্রহসনের নির্বাচনকে বৈধতা দিতে সরকার চা চক্রের আয়োজন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আরাফাত রহমান কোকোর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, ৩০ ডিসেম্বরের ভোট ডাকাতির নির্বাচনকে মানুষের কাছে গ্রহণযোগ্য করার জন্যই সরকার চা চক্রের আয়োজন করেছে। কিন্তু সরকার যতই প্রচারণা চালাক দেশের মানুকে বোঝানো যাবে না। তারা সবাই দেখেছে নির্বাচনে কী হয়েছে।

মঈন খান বলেন, আওয়ামী লীগ বলে তারা এদেশে গণতন্ত্র কায়েম করেছে। তারা বলে, আওয়ামী লীগের উন্নয়নের জোয়ারে মানুষ তাদের মুরিদ হয়ে এবার নির্বাচনে ৯৫/৯৬ শতাংশ ভোট দিয়েছে। কিন্তু কোনোকালেও আওয়ামী লীগের পক্ষে এতো ভোট পাওয়া সম্ভব না।

এসময় তিনি বলেন, আওয়ামী লীগের কর্মকাণ্ডে ১৯৭২/৭৩ সালের প্রতিফলন দেখা যাচ্ছে। তখন লিখিত বাকশাল প্রতিষ্ঠা করেছিল। এখন অলিখিত বাকশাল চলছে।

Reneta

আরাফাত রহমান কোকোর বিষয়ে তিনি বলেন, তিনি এমন একজন মানুষ ছিলেন-প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া বা তারেক রহমানের সঙ্গে যার তুলনা হয় না। একটি রাজনৈতিক পরিবারে জন্ম হলেও তিনি সম্পূর্ণ রাজনীতিবিমুখ মানুষ ছিলেন। একজন ক্রীড়ামোদী হিসেবে তিনি বেশি পরিচিত।

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, একাদশ জাতীয় নির্বাচনের কালো অধ্যায়ের সত্য ইতিহাস আগামী প্রজন্ম একদিন জানবে। সেদিন আওয়ামী লীগকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ জানে তারা যদি পরাজিত হয় তাহলে পিলখানা হত্যা মামলা, বাংলাদেশ ব্যাংক লুট, সাগর-রুনি হত্যার মূল কারণ বেরিয়ে আসবে। রমনা বটমূলে বোমা হামলা, নানিয়ারচরে বোমা হামলা, এসব মামলার আসামি হয়ে কাঠগড়ায় দাঁড়াতে হবে। এসব থেকে বাঁচতে এই সরকার যতো নোংরা খেলা আছে সব খেলছে।

বাংলাদেশে একটি বিস্ময়কর রাজনৈতিক পরিবর্তন ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, অনেকেই একাত্তরের কথা, ৮৬’র কথা, ২০০১ এর কথা বলেন, কিন্তু সেসব পরিস্থিতির সঙ্গে বর্তমান পরিস্থিতি মিলবে না। মোটাদাগে যে দুটি বিষয় আমার চিহ্নিত করি, তার একটি হচ্ছে নির্বাচন। এই নির্বাচন জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দল বনাম ১৪ দলের সঙ্গে হয়নি। এই নির্বাচনে একদিকে ছিল ২০ দল এবং ঐক্যফ্রন্ট। অন্যদিকে নির্বাচন কমিশন, প্রশাসন, বিচার বিভাগ, আওয়ামী লীগ ১৪ দলের ক্যাডার বাহিনী। এ নির্বাচনে আওয়ামী লীগের সমর্থকরাও ভোট দিতে পারেনি। তাদের ভোট দেয়া লাগেনি।

তিনি বলেন, একাদশ নির্বাচনে শুধু বিএনপি পরাজিত হয়েছে তা নয়। এই নির্বাচনে পরাজিত হয়েছে দেশের জনগণ ও গণতন্ত্র। এই নির্বাচনে দেশকে একটি অন্ধকারের দিকে ধাবিত করা হয়েছে। দেশে একটি কলঙ্কময় অধ্যায় সৃষ্টি করা হয়েছে।

তিনি বলেন, কেউ মারা গেলে যেমন তার দাফনের অনুষ্ঠান করা হয়। গত নির্বাচনে গণতন্ত্রকে হত্যা করে সেটাকে দাফনের অনুষ্ঠান হিসেবে প্রধানমন্ত্রী গণভবনে চা চক্রের আয়োজন করেছেন।

সংগঠনের সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, শাহাবাগ থানা কৃষক দলের সভাপতি এম জাহাঙ্গীর আলম প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনপ্রধানমন্ত্রীবিএনপিমঈন খানসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ভাইস এ্যাডমিরাল’ র‌্যাংক ব্যাজ পরানো হলো নবনিযুক্ত নৌবাহিনীর প্রধানকে

পরবর্তী

নারিনকে অনুসরণ করাই কাল হলো আলিসের?

পরবর্তী

নারিনকে অনুসরণ করাই কাল হলো আলিসের?

বোলিং দাপটে সমতায় পাকিস্তান

সর্বশেষ

হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

অস্কারজয়ী অভিনেত্রীর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের ফাইনালের উন্মাদনায় নারী ফুটবল দলের সদস্যরা

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের ফুটবলে মেয়েরা এগিয়ে: নারী এমপিরা বিশ্বকাপে কে কার সমর্থক

জুলাই ১৯, ২০২৬

স্কালোনিকে এখন সর্বকালের সেরা কোচ বলা যেতে পারে?

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT