চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রস্তুত হতে নেদারল্যান্ডসে টিম টাইগ্রেস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২২ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A
দেশ ছাড়ার আগে অধিনায়ক সালমা (ছবি: বিসিবি)

দেশ ছাড়ার আগে অধিনায়ক সালমা (ছবি: বিসিবি)

আগস্টের শেষ থেকে সেপ্টেম্বরের শুরুর সপ্তাহ, স্কটল্যান্ডে বসবে টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের আসর। তার আগে নিজেদের শেষ মুহূর্তের জন্য ঝালিয়ে নিতে বাংলাদেশের মেয়েরা এখন নেদারল্যান্ডসে। বৃহস্পতিবার দেশ ছাড়ে টিম টাইগ্রেস।

নেদারল্যান্ডসে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প করবে লাল-সবুজের মেয়েরা। সেখানে ডাচ ও থাই মেয়েদের সঙ্গে চারটি অনুশীলন ম্যাচও খেলবে সালমা খাতুনের দল।

গত বছর ওয়েস্ট ইন্ডিজে হওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলার সুযোগ পায় বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে। আরেকটি বাছাইয়ে শক্তিশালী দল সাজিয়েই গেছে টিম টাইগ্রেস। সেজন্য গত শনিবার ১৪ সদস্যের দল দেয় বিসিবি।

চোটের কারণে অবশ্য বাছাইয়ে দেশকে প্রতিনিধিত্ব করতে পারছেন না অলরাউন্ডার রুমানা আহমেদ। ওয়ানডে অধিনায়ককে ছাড়াই নেদারল্যান্ডসের উদ্দেশে ঢাকা ছেড়েছে সতীর্থরা।

সালমা খাতুনকে নেতৃত্বে রেখে গড়া দলে জায়গা হয়নি লতা মণ্ডলের। তিনি আছেন অপেক্ষমাণদের তালিকায়। তিন জনের সেই তালিকায় শারমিন আক্তার ও সুরাইয়া আজমিন আছেন লতার সঙ্গী হয়ে।

পেসার পান্না ঘোষও বাদ পড়েছেন। তবে দলে ফিরেছেন মুর্শিদা খাতুন। গত বছর সবশেষ জাতীয় দলের জার্সিতে নেমেছিলেন তিনি। লাল-সবুজের মেয়েদের টি-টুয়েন্টি দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেস-অলরাউন্ডার শোভানা মুশতারী। আন্তর্জাতিক অঙ্গনে একটি ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে তার।

Reneta

আগামী ৩১ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর স্কটল্যান্ডে বসবে বাছাইয়ের আসর। দুই গ্রুপে ভাগ হয়ে যাতে অংশ নেবে আটটি দেশ। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সুযোগ পাবে বিশ্বকাপ খেলার।

টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ। গ্রুপে অন্য প্রতিপক্ষ স্বাগতিক স্কটল্যান্ড, যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ড। ‘বি’ গ্রুপের চার দল- আয়ারল্যান্ড, পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও নেদারল্যান্ডস।

৩১ আগস্ট স্কটল্যান্ডের ফর্ফারশায়ার ক্রিকেট ক্লাব মাঠে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে নামবে। বাছাইয়ে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ২০২০ সালের ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়ায় বসতে যাওয়া মূল বিশ্বকাপে অংশ নেবে।

বাংলাদেশ টি-টুয়েন্টি দল: সালমা খাতুন (অধিনায়ক), নাহিদা আক্তার, ফারজানা হক, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, সানজিদা ইসলাম, শোভানা মুশতারী, রিতু মণি, খাদিজা-তুল কুরবা, আয়েশা রহমান, নিগার সুলতানা, শামিমা সুলতানা, ফাহিমা খাতুন, শায়লা শারমিন।

অপেক্ষমাণ: শারমিন আক্তার, লতা মণ্ডল, সুরাইয়া আজমিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০টিম টাইগ্রেসবাংলাদেশ নারী ক্রিকেট দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

চীনে বিরল প্রজাতির অর্কিডের সন্ধান

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বৃষ্টির পানিতে এক হাজার যাত্রী নিয়ে আটকে আছে কক্সবাজারগামী ট্রেন

জুলাই ৭, ২০২৬

চট্টগ্রাম, রংপুরসহ চার বিভাগে বন্যার শঙ্কা

জুলাই ৭, ২০২৬

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT