চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রস্তুতি ম্যাচে মুমিনুল-নাঈমকে পাওয়ার আশা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৮ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের আগে চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশ। সব ঠিক থাকলে ম্যাচে দেখা যেতে পারে টেস্ট অধিনায়ক মুমিনুল হক ও নাঈম হাসানকে।

দুজনই বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে খেলার সময় চোট পান ও পরে অস্ত্রোপচার করাতে হয়। বিসিবি চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী আশাবাদী ২৮ জানুয়ারির আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন টেস্ট দলের গুরুত্বপূর্ণ দুই সদস্য।

‘গত দুই সপ্তাহে আমাদের দুইজন ক্রিকেটারের অস্ত্রোপচার হয়েছে। একজন আমাদের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। দুবাইতে ওর থাম্ব ইনজুরির অস্ত্রোপচার হয়েছে। এখন আমরা চিকিৎসকের গাইডলাইন অনুসারে তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু করে দিয়েছি।’

‘এরপর নাঈমের লিটল ফিঙ্গারে ইনজুরি। ওর অস্ত্রোপচার ঢাকার এভার কেয়ার হসপিটালে সম্পন্ন হয়েছে। তারও রিহ্যাব প্রক্রিয়া দুই-একদিনের মধ্যে শুরু হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টেস্টের আগে যে প্রস্তুতি ম্যাচ আছে, অর্থাৎ ২৮ জানুয়ারি যে ম্যাচটা হবে, ম্যাচটা শুরু হওয়ার আগে যেন এই দুজন পরিপূর্ণ ফিটনেস ফিরে পায়। এই উদ্দেশ্যেই বিসিবির মেডিকেল টিম কাজ করে যাচ্ছে।’

‘আমরা খুবই আশাবাদী দুইজনের ব্যাপারেই যে, তারা প্রোপার রিহ্যাবের পর পরিপূর্ণ ফিটনেস নিয়েই প্রস্তুতি ম্যাচের আগে ফিরতে পারবে।’ বলেন ডা. দেবাশীষ।

ওয়ানডে সিরিজের পর ৩-৭ ফেব্রুয়ারি গড়াবে প্রথম টেস্ট। তার আগে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ২৮-৩১ জানুয়ারি চার দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী উইন্ডিজ। ১১-১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ও শেষ টেস্ট হবে মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাঈমমুমিনুললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১১ বছর পর চট্টগ্রামে সর্বোচ্চ বৃষ্টিপাত

জুলাই ৭, ২০২৬

শয্যা বাড়ালেই সুস্থতা বাড়ে না

জুলাই ৭, ২০২৬

সিটিটিসি-এটিইউর নতুন নাম ‘স্পেশাল সিকিউরিটি ইউনিট’

জুলাই ৭, ২০২৬

স্বল্পমূল্যে আইফোন-ল্যাপটপের প্রলোভন, ৩১ লাখ টাকা আত্মসাৎ

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকবে

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT