চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রস্তুতি ম্যাচে মাশরাফীদের বিপক্ষে কারা খেলবেন?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৭ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা প্রস্তুতি ম্যাচে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

সাউথ আফ্রিকা সফরে টেস্ট সিরিজের হতাশা কাটিয়ে টাইগার ক্রিকেটারদের ভাবনায় এখন ওয়ানডে সিরিজ। আসল লড়াইয়ের আগে দ্বিতীয় টেস্টের ভেন্যু ব্লুমফন্টেইনের ম্যানগাউং ওভালে সাউথ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে মাশরাফী-বাহিনী। বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।

টেস্ট সিরিজে দলের বাইরে থাকা এবি ডি ভিলিয়ার্স খেলবেন প্রস্তুতি ম্যাচে। আগেই ঘোষণা করা হয় এ ম্যাচে অধিনায়কত্ব করবেন জেপি ডুমিনি। বুধবার ঘোষিত ১২ সদস্যের দলে দেখা যাচ্ছে আরও কয়েকটি পরিচিত নাম। বাংলাদেশের বিপক্ষে টেস্ট ক্যাপ পরা প্রোটিয়া ওপেনার এইডেন মার্করাম ও বাঁহাতি স্পিনার কেশব মহারাজ আছেন একাদশে। বাকি ক্রিকেটার যারা আছেন তারা সবাই ঘরোয়া ক্রিকেটে প্রতিষ্ঠিত নাম।

প্রস্তুতি ম্যাচে তামিম ইকবালের নামা হবে কিনা সেটি নিশ্চিত করতে পারেনি টিম বাংলাদেশের ম্যানেজমেন্ট। তবে আশার খবর হল বুধবার ব্যাটিং অনুশীলন করেছেন এ ওপেনার। ইনজুরির কারণে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি। ইনজুরি কাটিয়ে ফিট হয়ে উঠেছেন আরেক ওপেনার ইমরুল কায়েসও।

Banglabid

টেস্ট সিরিজে পর পর দুই ম্যাচে বড় ব্যবধানে হার, অধিনায়ক মুশফিকুর রহিমকে ঘিরে সৃষ্ট বিতর্কে পুরো দল পড়েছিল অস্বস্তিতে। ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যোগ দেওয়ার পর গুমোটভাব  অনেকটাই কেটে গেছে। হতাশার অধ্যায় ভুলে ধীরে ধীরে চনমনে হতে শুরু করেছে ওয়ানডে স্কোয়াড। বুধবার প্রস্তুতি ম্যাচের মাঠে অনুশীলনে নেমেছিল পুরো দল।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: মাশরাফী বিন মোর্ত্তজা  (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুমিনুল হক, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন।

সাউথ আফ্রিকা আমন্ত্রিত একাদশ: জেপি ডুমিনি (অধিনায়ক), ম্যাথুউ ব্রেটজেক, মবিউল বুদাজা, এবি ডি ভিলিয়ার্স, রবি ফাইলিংক, বার্ন হেনরিকস, হেনরিকস ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ন মাল্ডার, মালোসি সিবোতো, খায়া জন্ডো।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

র‍্যাঙ্কিংয়ে শুভাশিস, ইমরুলের উন্নতি

পরবর্তী

রোহিঙ্গা ক্যাম্প যেন জঙ্গিবাদের প্রজনন ক্ষেত্র না হয়

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্প যেন জঙ্গিবাদের প্রজনন ক্ষেত্র না হয়

Police and security personnel at night outside a blue building with police cars present. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা কেড়ে নিল বাংলাদেশি শ্রমিকের প্রাণ

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT