চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রস্তুতি ম্যাচের প্রাপ্তি মুমিনুলের সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৬ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A
প্রস্তুতি ম্যাচ হলেও সেঞ্চুরি তো সেঞ্চুরিই! তিন অঙ্ক ছুঁয়ে মুমিনুলের উল্লাস

প্রস্তুতি ম্যাচ হলেও সেঞ্চুরি তো সেঞ্চুরিই! তিন অঙ্ক ছুঁয়ে মুমিনুলের উল্লাস

ব্যাটিং দেখে বোঝার ‍উপায় থাকল না সাত মাস পর খেলতে নেমেছেন মুমিনুল হক। সারাদিন বোলারদের শাসন করে তুলে নেন দুর্দান্ত সেঞ্চুরি। অন্যদের সুযোগ করে দিতে স্বেচ্ছা অবসরে যান পড়ন্ত বিকেলে। তখন টেস্ট অধিনায়কের নামের পাশে ১১৭ রান।

শের-ই-বাংলা স্টেডিয়ামে জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে দুই দিনের অনুশীলন ম্যাচ ড্র হয়েছে। মোটাদাগে অর্জন বলতে মুমিনুলের সেঞ্চুরি। বহুদিন পর ম্যাচ খেলতে নামা এ বাঁহাতি জানান দিলেন মরচে পড়েনি তার ব্যাটে। ২২০ বলে সাজানো ইনিংসে ছিল ১৪টি চার ও একটি ছয়।

প্রস্তুতি ম্যাচে আগের দিন ওটিস গিবসন একাদশ প্রথম ইনিংসে ৬৩.৪ ওভারে ২৩০ রান তুলে অলআউট হয়। সাইফ হাসান ও সৌম্য সরকার পান ফিফটি। তাসকিন আহমেদ ও তাউজুল ইসলাম নেন তিনটি করে উইকেট।

শনিবার দ্বিতীয় দিনের সকালে রায়ান কুক একাদশ ব্যাটিংয়ে নেমে শুরুতে সুবিধা করতে পারেনি। ২৪ রানে ৩ উইকেট হারায় তারা। মুমিনুল-মিঠুন ১৫৭ রানের জুটি গড়ে দলকে নিয়ে যান ভালো অবস্থানে।

Reneta

৬২ রানের ইনিংস খেলে মিঠুন আউট হলেও মুমিনলের ব্যাটে ছড়াতেই থাকে সৌরভ। বৃষ্টি-বিঘ্নিত দিনে বিকেল ৫টা পর্যন্ত ২২ গজে লড়ে ছুঁয়ে ফেলেন তিন অঙ্ক। দলকে এনে দেন লিড।

সেঞ্চুরির পর মুমিনুল জানান, ২২ গজে মানিয়ে নেয়া ছিল তার লক্ষ্য। রানের দিকে না তাকিয়ে কীভাবে টিকে থাকা যায় সে ভাবনা ছিল তার। প্রস্তুতি ম্যাচে পেস বোলারদের ভালো বোলিং করতে দেখে সন্তুষ্টি ঝরেছে এ ক্রিকেটারের কন্ঠে।

দিন শেষে ৫ উইকেট হারিয়ে ২৪৮ রান তুলেছে কুক একাদশ। তারা খেলেছে ৭৬ ওভার। ইবাদত হোসেন নেন দুটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ, নাঈম হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ।

হালকা চোটের কারণে প্রস্তুতি ম্যাচ খেলতে পারেননি তামিম ইকবাল ও শফিউল ইসলাম। করোনা জয় করে ফিরলেও বিশ্রাম দেওয়া হয় আবু জায়েদ রাহিকে। আগামী সোম ও মঙ্গলবার মিরপুরে আরেকটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: প্রস্তুতি ম্যাচমুমিনুল হকলিড স্পোর্টসশের-ই-বাংলা স্টেডিয়ামসেঞ্চুরি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামের টিকা যতদিন প্রয়োজন ততদিন চলবে: স্বাস্থ্যমন্ত্রী

মে ২৩, ২০২৬

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজাকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারের নির্দেশ

মে ২৩, ২০২৬

ময়মনসিংহে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৩৫

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার অন্যতম প্রদেশ আলবার্টার আলাদা হওয়া নিয়ে গণভোটের পরিকল্পনা

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে অবতরণের সময় বিস্ফোরণ, তবু সফল স্টারশিপ পরীক্ষা

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT