আন্তর্জাতিক

প্রস্তাবিত মানবিক করিডোর ‘অগ্রহণযোগ্য’: ইউক্রেন

শরণার্থীরা সীমান্তে লাইন ধরে ট্রাক ও লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শরণার্থীরা সীমান্তে লাইন ধরে ট্রাক ও লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে, ইউক্রেন-রাশিয়া সংকটের কারণে উদ্বাস্তু পরিস্থিতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাশিয়ার ছয়টি প্রস্তাবিত মানবিক করিডোরকে “অগ্রহণযোগ্য” বলে অভিহিত করেছেন ইউক্রেন। এছাড়া মানবিক করিডোর চালু করে রাশিয়া বা বেলারুশ সীমান্তে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার প্রস্তাব ‘সম্পূর্ণ অনৈতিক’ বলে দাবি করেন।

সোমবার জেলেনস্কির এক মুখপাত্র ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের লোকেরা কিয়েভ থেকে বেলারুশে যাবে না।

রাশিয়ার প্রস্তাবে উল্লিখিত চারটি শহরের মধ্যে, শুধুমাত্র মারিউপোল এবং সুমিরেই  রুট রয়েছে। যা ইউক্রেনের অন্যান্য অংশে নিয়ে যায়। অন্যান্য সমস্ত রুট সরাসরি রাশিয়া বা বেলারুশের দিকে নিয়ে যায়।

ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির একজন মুখপাত্র বলেছেন, তারা ইউক্রেনের নাগরিক। ইউক্রেনীয় নাগরিকদের ইউক্রেনের ভূখণ্ড দিয়ে তাদের বাড়ি ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া উচিত।

ভেরেশচুক করিডোর স্থাপনে সহায়তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সের কাছে আহ্বান জানিয়েছেন ইউক্রেন।

বিষয়:ইউক্রেন মানবিক করিডোর রাশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…