চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রশ্নোত্তরে সুপ্রিম কোর্টের বিবৃতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৫ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০১৭
আদালত
A A

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিবৃতির প্রতিক্রিয়ায় সুপ্রিম কোর্ট যে বিবৃতি দিয়েছে সে সম্পর্কে কৌতুহল হতে পারে, প্রশ্নোত্তরে দেখে নেই এমন সব বিষয়:

— সুপ্রিম কোর্ট কেন আগে এরকম বিবৃতি দেয়নি?

বিবৃতিতে বলা হয়েছে, প্রধান বিচারপতির পদটি একটি প্রতিষ্ঠান। সেই পদের ও বিচার বিভাগের মর্যাদা সমুন্নত রাখার স্বার্থে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আগে কোন প্রকার বক্তব্য বা বিবৃতি প্রদান করা হয়নি।

— বিবৃতিটি কোথায় চূড়ান্ত করা হয়?

সুপ্রিম কোর্টের বৈঠকে।

— সুপ্রিম কোর্টের বৈঠকে কারা যোগ দিয়েছিলেন?

ছুটিতে থাকা প্রধান বিচারপতি ছাড়া ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞাসহ আপিল বিভাগের পাঁচ বিচারপতি এবং হাইকোর্ট বিভাগের প্রতিনিধি হিসেবে ২ বিচারপতি।

— বৈঠকটি কতোক্ষণ স্থায়ী হয়?

প্রায় ৪ ঘণ্টা।

— বিবৃতিতে কে সই করেছেন?

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম। উদ্ভুত পরিস্থিতিতে নির্দেশক্রমে বিবৃতিটি প্রদান করার কথা জানিয়েছেন তিনি।

— সুপ্রিম কোর্টের বিবৃতিতে কোন প্রেক্ষাপটে এরকম বিবৃতি দেওয়ার কথা বলা হয়েছে?

ছৃুটিতে থাকা প্রধান বিচারপতি এস কে সিনহা বিদেশে যাওয়ার আগে গণমাধ্যমের কাছে যে বিবৃতি দিয়েছেন তার প্রেক্ষাপটে সুপ্রিম কোর্ট এ বিবৃতি দিয়েছে বলে জানানো হয়েছে।

— এক কথায় প্রধান বিচারপতির বিবৃতিকে সুপ্রিম কোর্ট কী বলেছে?

বিভ্রান্তিমূলক।

— সুপ্রিম কোর্টের বিবৃতিতে রাষ্ট্রপতি প্রসঙ্গ কীভাবে এসেছে?

গত ৩০ সেপ্টেম্বর রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ প্রধান বিচারপতি এস কে সিনহা ছাড়া আপিল বিভাগের অন্য ৫ বিচারপতিকে বঙ্গভবনে আমন্ত্রণ জানান।

— রাষ্ট্রপতির আমন্ত্রণে কারা বঙ্গভবনে গিয়েছিলেন?

বিদেশে থাকায় মোঃ ইমান আলী ছাড়া আপিল বিভাগের ৪ বিচারপতি– আবদুল ওয়াহ্হাব মিঞা, সৈয়দ মাহমুদ হোসেন, হাসান ফয়েজ সিদ্দিকী এবং মির্জা হোসেইন হায়দার।

— বৈঠকে রাষ্ট্রপতি কোন প্রসঙ্গে কথা বলেন?

দীর্ঘ আলোচনার এক পর্যায়ে প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে ১১টি সুনির্দিষ্ট অভিযোগ সম্বলিত দালিলিক তথ্য উপস্থাপন করেন।

— প্রধান বিচারপতির বিরুদ্ধে কী কী অভিযোগের দালিলিক প্রমাণ আছে?

সুপ্রিম কোর্টের বিবৃতি অনুযায়ী, বিদেশে অর্থ পাচার, আর্থিক অনিয়ম, দুর্নীতি এবং নৈতিক স্খলনসহ সুনির্দিষ্ট গুরুতর অভিযোগ।

— রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পর আপিল বিভাগের বিচারপতিরা কী করলেন?

বিচারপতি মোঃ ইমান আলী দেশে ফিরে আসার পর ১ অক্টোবর আপিল বিভাগের ৫ বিচারপতি বৈঠকে মিলিত হন এবং প্রধান বিচারপতির বিরুদ্ধে যে ১১টি অভিযোগ সেগুলো বিশদভাবে পর্যালোচনা করেন।

— আপিল বিভাগের ৫ বিচারপতির বৈঠকে কী সিদ্ধান্ত হয়?

সিদ্ধান্ত হয় যে, গুরুতর অভিযোগগুলোর বিষয়ে প্রধান বিচারপতিকে অবহিত করা হবে। তিনি যদি ওই অভিযোগগুলোর বিষয়ে সন্তোষজনক জবাব বা সদুত্তর দিতে ব্যর্থ হন তাহলে তার সঙ্গে বিচারালয়ে বসে বিচারকার্য পরিচালনা সম্ভব হবে না।

— ওই সিদ্ধান্তের পর আপিল বিভাগের বিচারপতিরা কী করলেন?

ওইদিনই বেলা ১১:৩০টার দিকে প্রধান বিচারপতির অনুমতি নিয়ে আপিল বিভাগের ৫ বিচারপতি প্রধান বিচারপতির সঙ্গে তার হেয়ার রোডের বাসায় দেখা করে অভিযোগগুলো নিয়ে আলোচনা করেন।

প্রধান বিচারপতি অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়লেন. Channel i News - চ্যানেল আই নিউজ

— বৈঠকে প্রধান বিচারপতি কী বলেন?

সুপ্রিম কোর্টের বিবৃতি অনুযায়ী, দীর্ঘ আলোচনার পরও প্রধান বিচারপতির কাছ থেকে আপিল বিভাগের ৫ বিচারপতি কোন গ্রহণযোগ্য ব্যাখ্যা বা সদুত্তর পাননি।

— আপিল বিভাগের বিচারপতিরা তখন কী সিদ্ধান্ত নিলেন?

তারা জানিয়ে দেন যে, অভিযোগগুলোর বিষয়ে সুরাহা না হওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সঙ্গে একই বেঞ্চে বসে তাদের পক্ষে বিচারকাজ পরিচালনা সম্ভব হবে না।

— এমন সিদ্ধান্তে প্রধান বিচারপতি কী বলেন?

সুপ্রিম কোর্টের বিবৃতি অনুযায়ী, প্রধান বিচারপতি তখন সুস্পষ্টভাবে বলেন, সেক্ষেত্রে তিনি পদত্যাগ করবেন। তবে, এ ব্যাপারে পরদিন (২ অক্টোবর) তিনি চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।

প্রধান বিচারপতি

— প্রধান বিচারপতি এরপর কী করলেন?

বিৃবতিতে বলা হয়, আপিল বিভাগের বিচারপতিদেরকে পরদিন কিছু না জানিয়ে প্রধান বিচারপতি রাষ্ট্রপতির কাছে ১ মাসের ছুটির আবেদন করলে রাষ্ট্রপতি তা অনুমোদন করেন।

— প্রধান বিচারপতি ছুটিতে যাওয়ায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ক্ষমতা কতোটুকু?

সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির অনুপস্থিতিতে আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি মোঃ অাব্দুল ওয়াহ্হাব মিঞাকে প্রধান বিচারপতির অনুপস্থিতিতে প্রধান বিচারপতির অনুরূপ কার্যভার পালনের দায়িত্ব দিয়েছেন রাষ্ট্রপতি।

ট্যাগ: প্রধান বিচারপতিসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্যাটসম্যানদের তাণ্ডবের দিনে এনামুলের ৫ উইকেট

পরবর্তী

যে কারণে সফলতা পাচ্ছে ‘ঢাকা অ্যাটাক’

পরবর্তী
সফলতা উদযাপন করছে ঢাকাই সিনেমার তারকারা. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে সফলতা পাচ্ছে ‘ঢাকা অ্যাটাক’

পদ্মাবতীতে দিপীকা

‘পদ্মাবতী’তে দিপীকার লেহেঙ্গার ওজন ৩০ কেজি!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের ভিসায় নতুন নিয়ম, ৩১ আগস্ট থেকে লাগবে ২ নথি

আগস্ট ৩০, ২০২৬

ধ্বংসস্তূপ থেকে অবিশ্বাস্যভাবে উদ্ধার হওয়া শিশুর সঙ্গে বাবা-মায়ের পুনর্মিলন

আগস্ট ৩০, ২০২৬

জুলাইয়ে বৈদেশিক ঋণ ছাড়ের চেয়ে পরিশোধ দ্বিগুণের বেশি

আগস্ট ৩০, ২০২৬

ছিনতাইয়ে শিক্ষিকার মৃত্যু: গ্রেপ্তার আসামিদের নিয়ে যা জানাল র‌্যাব

আগস্ট ৩০, ২০২৬

সিনিয়র স্কোরার সাইয়েদুরের মৃত্যুতে বিসিবির শোক

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT