চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রশ্নফাঁসের অভিযোগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী আটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০১৮
অপরাধ
A A

রাজধানীর ইন্দিরা রোড থেকে এএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে নগদ তিন হাজার টাকা, চারটি মোবাইল সেট এবং প্রশ্নপত্র জব্দ করা হয়।

আটক দুই শিক্ষার্থী হলেন- মোঃ রেদোয়ান আহম্মদ এবং মোঃ বেলাল হোসাইন। এর আগেও তারা বিভিন্ন পরীক্ষায় একইভাবে প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে পরীক্ষার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে।

র‌্যাব -২ এর গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি ফিরোজ কাউসার চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন: বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ইন্দিরা রোডের ওরিয়েন্টাল কলেজ গেইটের ২৫/বি, মাসুদ টেলিকম নামের বিকাশ দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়। তারা দু’জনই বেসরকারি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং প্রশ্নফাঁস চক্রের সক্রিয় সদস্য।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ধানমন্ডি শাখায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ নবম ও দশম সেমিষ্টারের শিক্ষার্থী তারা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালীন সময়ে ফেসবুক, মেসেঞ্জার ও এর Chemistry- 2018 Group এর সাথে দুজনে যুক্ত হন। পরে Chemistry- 2018 Group এর এডমিন এর মাধ্যমে প্রশ্নপত্র সংগ্রহ করে পরীক্ষায় অংশগ্রহণরত শিক্ষার্থীদের কাছ থেকে বিকাশের মাধ্যমে অর্থ নিয়ে প্রশ্নপত্র পাঠিয়ে দেয়ার কাজে যুক্ত হন।

ফিরোজ কাউসার বলেন: এর আগেও তারা বিভিন্ন পরীক্ষায় একইভাবে প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে পরীক্ষার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে। তাদের দেওয়া তথ্য যাচাই-বাছাইয়ের ভিত্তিতে এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রশ্নফাঁসবেসরকারি বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খালেদা জিয়াকে নির্জন দ্বীপে রাখা হয়নি: ওবায়দুল কাদের

পরবর্তী

রেফারির সাহায্যে জিতেছে রিয়াল!

পরবর্তী

রেফারির সাহায্যে জিতেছে রিয়াল!

বাংলাদেশ

মার্চেই উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাচ্ছে বাংলাদেশ

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT