চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রশ্নপত্র ফাঁস হওয়া আসলেই কি বন্ধ হবে?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:৫৩ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০১৮
সম্পাদকীয়
A A

বৃহস্পতিবার এসএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের পর শনিবার দ্বিতীয়পত্রের প্রশ্নও ফাঁস হয়েছে বলে গণমাধ্যমে প্রমাণসহ খবর বেরিয়েছে। অথচ এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস রোধে এবার সর্বোচ্চ সতর্কতা নেয়া হয়েছে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। প্রথমদিন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে তিনি বলেছিলেন, সব শক্তি নিয়ে মাঠে নেমেছে প্রশাসন। তারপরও প্রশ্নফাঁসের অভিযোগ প্রমাণ হলে ওই পরীক্ষা বাতিল করা হবে। যারা ফাঁসের সঙ্গে জড়িত থাকবে তাদের রক্ষা নেই। গত কয়েক বছর ধরেই এসএসসিসহ বিভিন্ন পাবলিক পরীক্ষা শুরু আগ থেকে প্রশ্নফাঁসের অভিযোগ উঠে আসছে। শিক্ষামন্ত্রীর এই কথা শুধুমাত্র ‘কথার কথা’ হিসেবেই প্রতিবছর দেখতে পাচ্ছে দেশের মানুষ। প্রশ্নফাঁস ঠেকাতে এবার সব শিক্ষার্থীকে সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশের নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে মন্ত্রণালয়ের প্রতিনিধির সামনে প্রশ্নপত্রের সিলমোহর যুক্ত খাম খোলার নিয়মও করা হয়েছে। এতো কিছুর পরও কোনোভাবেই যেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এই প্রশ্নফাঁসের মতো ঘৃণিত অপরাধ। সিলমোহর যুক্ত করার আগেই হয়তো ওইসব প্রশ্নপত্র চলে গেছে অপরাধীদের হাতে এবং সামাজিক মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে তা প্রকাশ্যে বিতরণও হয়েছে। বিষয়টি খুবই চিন্তার বলে আমরা মনে করি। দেশের বিভিন্ন পাবলিক পরীক্ষায় একসময় নকল করে পরীক্ষা দেওয়ার গণঅসুখ থাকলেও বর্তমানে প্রশ্নফাঁস মহামারি আকার ধারণ করেছে। তা ক্রমেই জাতির জ্ঞানবিকাশ ও মেধা ধ্বংসের কারণ হয়ে উঠছে। বিষয়টি সর্ম্পকে বিভিন্ন মহলের কার্যকরী মনোযোগ ও পরিকল্পনা সহকারে দ্রুত পদক্ষেপ নেয়া জরুরি।

ট্যাগ: এসএসসি পরীক্ষাপ্রশ্নপত্র ফাঁসপ্রশ্নফাঁস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রিমিয়ার লিগে চতুর্থবার পয়েন্ট হারাল ম্যানসিটি

পরবর্তী

৩৪তম বিসিএস ফোরামের পূর্ণাঙ্গ কমিটি

পরবর্তী

৩৪তম বিসিএস ফোরামের পূর্ণাঙ্গ কমিটি

চ্যানল আই অনলাইন- বলিউডের সৎ মায়েরা

বলিউডের সৎ মায়েরা কে কেমন?

সর্বশেষ

স্কুলের ড্রেস কোডে হিজাবের দাবি নাকচ করল ভারতের হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: বঙ্গোপসাগরে ট্রলারডুবি (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি, তালিকায় নতুন যেসব পণ্য

আগস্ট ২৫, ২০২৬

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT