চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রশিক্ষণ বাধ্যতামূলক করলে জনশক্তি রপ্তানি বাড়বে’

মাশরুর শাকিল মাশরুর শাকিল
১১:১৮ পূর্বাহ্ণ ২৪, মে ২০১৭
অর্থনীতি
A A

দেশের কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের সংখ্যা এবং সক্ষমতা বাড়ায় গত বছর দেশ থেকে বিদেশে দক্ষ ও আধা দক্ষ কর্মী রপ্তানি বেড়েছে। জনশক্তি রপ্তানি ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি বলছে, প্রশিক্ষণ বাধ্যতামূলক করলে জনশক্তি রপ্তানি বাড়বে।

বাংলাদেশের প্রায় এক কোটি অভিবাসী বিদেশে কর্মরত হলেও তাদের বেশিরভাগ অদক্ষ। কঠোর পরিশ্রম করেও তারা বেশি আয় করতে পারেন না। বছর শেষে বেতনও বাড়ে কম। বিদেশে দক্ষ ও আধা দক্ষ কর্মী বেশি পাঠাতে ২০১৬-১৭ অর্থবছরে বিশেষ কর্মসূচি ঘোষণা করে সরকার।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে দেশ জুড়ে ৭০টি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র করা হয়। চট্টগ্রামের কোরিয়া-বাংলাদেশ কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র এমনি একটি। এখানে ইলেকট্রিক্যাল, অটোমোবাইল, ওয়েল্ডিং, প্লাম্বিংসহ ১৫টি টেকনিক্যাল কোর্সে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

Banglabid

এসব কেন্দ্রের পাশাপাশি বিদেশ যাবার আগে কর্মীদের দেওয়া হচ্ছে ৩ দিনের প্রাক-যাত্রা প্রশিক্ষণ। দেশজুড়ে প্রশিক্ষণ কেন্দ্র বাড়ায় জনশক্তি রপ্তানিকারকরা বিদেশে কর্মী পাঠানোর আগে এসব কেন্দ্রে প্রশিক্ষণে পাঠাচ্ছে কর্মীদের।

জনশক্তি রপ্তানি ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি জানায়, ২০১৫ সালে যেখানে দক্ষ জনশক্তি গিয়েছিলো ২ লাখ ১৪ হাজার, ২০১৬ সালে গেছে ৩ লাখ ১৮ হাজার। তবে আধা দক্ষ কর্মী পাঠানোর পরিমাণ খুব বেশি বাড়েনি। বাড়েনি পেশাজীবী অভিবাসীর সংখ্যাও।

বিএমইটি ও জনশক্তি রপ্তানিকারকরা মনে করে, বিদেশ যাওয়ার প্রক্রিয়ার শুরু থেকেই যদি কর্মীদের প্রশিক্ষণ নেয়া বাধ্যতামূলক করা হয় তবে দক্ষ কর্মী রপ্তানি অনেক বাড়বে।

Reneta

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দক্ষ জনশক্তি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আরাধ্যর প্রিন্সেস ঐশ্বরিয়া

পরবর্তী

বিবাদ পেছনে ফেলে পোপের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প

পরবর্তী

বিবাদ পেছনে ফেলে পোপের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প

চেহারা নিয়ে আলিয়ার বিড়ম্বনা

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT