বিনোদন

প্রশংসা পাচ্ছে অপূর্ব-সাবিলার নাটকের গান ‘ও আমার সুইটহার্ট’

অভিনেতা-অভিনেত্রী ডান্স পারফরম্যান্সের দৃশ্য, ব্যাকগ্রাউন্ডে লাইট ও সেট ডিজাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটকের দৃশ্যে অভিনেতা-অভিনেত্রী ডান্স পারফরম্যান্স, ব্যাকগ্রাউন্ডে লাইট ও সেট ডিজাইন, চ্যানেল আই অনলাইন।. Channel i News – চ্যানেল আই নিউজ

জনপ্রিয় অভিনেতা অপূর্ব তার দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নাটকে নানামাত্রিক চরিত্রে অভিনয় করলেও গানে পারফর্ম করেননি। তবে সম্প্রতি অবমুক্ত হওয়া সময়ের সুপরিচিত নির্মাতা মহিদুল মহিমের পরিচালনায় ‘টিপু সুলতানা’ নাটকে ‘ও আমার সুইটহার্ট’ শিরোনামে একটি পারফর্ম করলেন এ তারকাকে। যে গানে অপূর্বর সঙ্গে ভিন্ন স্টাইলে নেচেছেন সাবিলা নূর।

গানটিতে অপূর্ব-সাবিলার উপস্থিতি, পারফর্ম দর্শকদের নজর কেড়েছে। তাই গানটি বেশ প্রশংসা পাচ্ছে অন্তর্জালে।

অপূর্ব বলেন: নাটকটি থেকে বেশি সাড়া পাচ্ছি গানটি দিয়ে। কারণ আমি সচরাচর গানে পারফর্ম করি না। এবারই বলা যায় প্রথম। সাবিলা বেশ ভালো পারফর্ম করে, আমি ওর সঙ্গে একটু মেলানোর চেষ্টা করেছি।

সাবিলা নূর বলেন: টিপু সুলতানা কমেডি ঘরানার হলেও গানটির মধ্যে একটা দেশি স্টাইল ব্যাপার আছে। কাজটি খুবই চমৎকার হয়েছে। অনেকদিন পর পারফর্ম করলাম। অপূর্ব ভাইয়া দারুণ পারফর্ম করেছেন এখানে।

‘ও আমার সুইটহার্ট’ শিরোনামে গানটির কথা লিখেছেন মেহেদি হাসান লিমন, সুর করেছেন ইয়াছিন এবং সঙ্গীতায়োজন করেছেন আলভী আল বিরুনি। গানটিতে কণ্ঠ দিয়েছেন ইয়াছিন ও আয়েশা মৌসুমি। দেশি স্টাইলের এই গানে নাচের কোরিওগ্রাফি করেছিলেন প্রয়াত ঈগল ডান্স গ্রুপের সাইদুর রহমান সুমন।

পরিচালক মহিমের নির্দেশনায় অপূর্ব প্রথম অভিনয় করেন ‘খেয়ালী আমি হেয়ালী তুমি’ নাটকে। এছাড়াও অপূর্ব-মহিম জুটির দর্শকপ্রিয় নাটকের মধ্যে রয়েছে ‘গোলাপী কামিজ’,‘ ফ্যাশন’ ও ‘ক্যান্ডি ক্রাশ’। তবে ‘টিপু সুলতানা’ নাটকের মধ্য দিয়ে সাবিলা নূর প্রথমবারের মতো মহিদুল মহিমের নির্দেশনায় কাজ করেছেন।

১৮ ফেব্রুয়ারি নাটকটি সিএমভি’র ইউটিউবে উন্মুক্ত হয়েছে যা দেখছেন ১৫ লাখের বেশি দর্শক। ‘ও আমার সুইটহার্ট’ গানটি রাখা হয়েছে নাটকটির একেবারে শেষে।

বিষয়:অপূর্ব সাবিলা নূর সিএমভি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…