চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রমাণ হলে ৪২ মাসের জেল হবে রোনালদোর!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৫ অপরাহ্ণ ৩১, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
রোনালদো

আদালত কক্ষে উদাস রোনালদো

অবকাশ শেষে স্পেনে ফিরেই আদালতে ছুঁটতে হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। সোমবার ১ কোটি ৪৭ লাখ ইউরো কর ফাঁকির মামলায় স্প্যানিশ আইন কৌসুলিদের মুখোমুখি হয়েছিলেন পর্তুগীজ তারকা। শুনানি শেষে সংবাদ মাধ্যমকে এড়িয়ে চুপিচুপি আদালত ত্যাগ করেছেন সিআর সেভেন।

সকালে আদালত প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের এড়িয়ে বিকল্প গেট দিয়ে মাদ্রিদের আদালতে পৌঁছেন পর্তুগীজ অধিনায়ক। শুনানি শেষে মামলার বিপক্ষে নিজের অবস্থান পরিষ্কার করার কথা ছিল তার।

২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত সময়টাতে বুঝে-শুনেই ১ কোটি ৪৭ লাখ ইউরো কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে সিআর সেভেনের বিপক্ষে। শুরুতে অস্বীকার করলেও পরে অভিযোগ মেনে নিয়ে ফাঁকি দেয়া কর পরিশোধে রাজি হয়েছেন বিশ্বসেরা ফুটবলার। এতে অবশ্য মামলার ঝামেলা এড়াতে পারেননি।

অভিযোগ প্রমাণিত হলে সাড়ে তিন বছরের জেল হতে পারে রোনালদোর! আইন বিশেষজ্ঞ ও বিশ্লেষকদের মত এমনই। একইভাবে ৪১ লাখ ইউরো কর ফাঁকির মামলায় ২১ মাসের জেল হয়েছিল বার্সেলোনা তারকা লিওনেল মেসির। শেষ পর্যন্ত অবশ্য জেলে যেতে হয়নি আর্জেন্টাইন মহাতারকাকে। স্পেনের আইন অনুযায়ী, দুই বছরের কম সাজা হলে, এবং সহিংস অপরাধে না হলে প্রথমবারের মত জেলে যেতে হয় না। মেসি সব পাওনা কর পরিশোধও করেছিলেন।

কর ফাঁকির মামলায় বিরক্ত হয়ে রিয়াল মাদ্রিদ ছাড়তে চেয়েছিলেন রোনালদো। তবে শেষ পর্যন্ত লস ব্লাঙ্কোসদের হয়ে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিশ্লেষকদের মত যদি সত্যি হয়, মামলার রায় রোনালদোর বিপক্ষেই যায়, সেক্ষেত্রে চাইলেও রিয়ালের হয়ে খেলতে পারবেন কিনা সেটিই এখন বড় প্রশ্ন!

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের সম্ভাবনা বাড়ল

পরবর্তী

‘না’ ভোটের বিধান চায় সুশীল সমাজ

পরবর্তী

‘না’ ভোটের বিধান চায় সুশীল সমাজ

বগুড়ায় ছাত্রী ধর্ষণ

বগুড়ায় ছাত্রী ধর্ষণ: কাউন্সিলর রুমকি সহ ৭ জন রিমান্ডে

সর্বশেষ

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-খেলোয়াড়, ম্যানেজার নিলেন ‘দায়’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংসদে সরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (সংগৃহীত)।

শাহবাগে বক্তব্য দেওয়া আর সংসদে বক্তব্য দেওয়া এক কথা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৭, ২০২৬

২২ হাজার কোটি রুপির ঋণ কমে ৬.৫ কোটিতে, যা জানা গেল

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT