চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রমাণ করতে হবে আমি তৈরি আছি’

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৪:২৯ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার লিগের গত মৌসুমে রেকর্ড ৫ সেঞ্চুরি করেছেন, তবে ফিটনেস নিয়ে সমালোচনা এড়াতে পারেননি মোহাম্মদ আশরাফুল। সব ধরণের ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ফিটনেস পরীক্ষায় ১১.৪ পয়েন্ট তুলে অবশ্য জবাব দিয়েছেন। আশরাফুলের সামনের চ্যালেঞ্জ আবারও ব্যাট হাতে জ্বলে উঠে জাতীয় দলে ফেরার রাস্তাটা প্রশস্ত করা।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে হাই-পারফরম্যান্স (এইচপি), ‘এ’ দল ও প্রথম শ্রেণির ক্রিকেটের সেরা পারফর্মারদের সমন্বয়ে একটি ম্যাচ হবে আগামী ১৯-২২ সেপ্টেম্বর। আয়োজক বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ। ফিটনেসে উন্নতি হওয়ায় বিসিবির অধীনে চারদিনের ম্যাচটি খেলার সুযোগ পাচ্ছেন আশরাফুল।

বিসিবি লাল ও বিসিবি সবুজ দলের ব্যানারে চারদিনের ম্যাচটিতে খেলবেন সৌম্য সরকার, ইমরুল কায়েস, সানজামুল ইসলাম, সাইফ হাসান, শফিউল ইসলাম, জুবায়ের হোসেন লিখন, কামরুল ইসলাম রাব্বি, মার্শাল আইয়ুব, ইবাদত হোসেন, আবু জায়েদ রাহি, সাদমান ইসলামের মতো ক্রিকেটার।

আশরাফুল ম্যাচটিকে সুযোগ হিসেবেই দেখছেন। ২০১৯ বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নেয়ার লক্ষ্য ধরে আগানো এ ক্রিকেটার মনে করেছেন, পারফর্ম করলেই ডাক আসতে পারে জাতীয় দলে। সোমবার বিকেলে দলের সঙ্গে খুলনার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান সে কথাই জানিয়ে গেলেন চ্যানেল আই অনলাইনকে।

‘এই মুহূর্তে যেখানেই খেলব, সেটাই আমার জন্য সুযোগ। ক্রিকেট বোর্ডের অধীনে এই ম্যাচটা খেলতে পারছি, তাই নিজেকে ভাগ্যবান মনে করছি। এখানে যদি ভালো খেলতে পারি, হয়ত আরও ভালো বিবেচনায় থাকব যে দেশকে আবার সার্ভিস দিতে পারব। আমি বিশ্বাস করি দিতে পারব। কারণ শেষ তিন মাস যেভাবে ট্রেনিং করেছি, ফিটনেস লেভেল আন্তর্জাতিক পর্যায়ে চলে এসেছে। এখন কেবল পারফর্ম করে প্রমাণ করতে হবে আমি তৈরি আছি।’

Reneta

‘যত লম্বা সময় ব্যাটিং করতে পারি সেটিই লক্ষ্য থাকবে। একটা ভালো ইনিংস আমাকে আত্মবিশ্বাস দেবে আগামী মাসে ঢাকা মেট্রোর হয়ে যখন জাতীয় লিগ খেলব।’ -যোগ করেন আশরাফুল।

আশরাফুল ২০১৬ সালে ঘরোয়া ক্রিকেটে ফিরলেও বন্ধ ছিল জাতীয় দল ও বিপিএলের মতো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টের দরজা। গত ১৩ আগস্ট, সেই দরজাও খুলেছে। জাতীয় দলের জন্য বিবেচিত হতে এখন দরকার ধারাবাহিক পারফরম্যান্স।

নিষেধাজ্ঞা পুরোপুরি শেষে আশরাফুল জানিয়েছেন, তার লক্ষ্য ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশরাফুলবাংলাদেশ ক্রিকেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT