চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবাসী বাংলাদেশিদের সততা ও পরিশ্রমের প্রশংসায় মক্কা গভর্নর

এম ওয়াই আলাউদ্দীনএম ওয়াই আলাউদ্দীন
১০:৩৫ পূর্বাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

প্রবাসী বাংলাদেশিরা সৌদি আরবের উন্নয়নের অংশীদার বাংলাদেশিদের সততা ও পরিশ্রমে সন্তুষ্ট এমনটি বলছিলেন সৌদি রাজপরিবারের প্রভাবশালী সদস্য ও পবিত্র নগরী মক্কা অঞ্চলের গভর্নর প্রিন্স খালেদ বিন ফয়সাল আল সৌদ।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সাথে মক্কার গভর্নর প্যালেসে এক দ্বি-পাক্ষিক বৈঠকে রাজপরিবারের প্রভাবশালী সদস্য এই মন্তব্য করেন।

বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত হিসেবে মক্কার গভর্নরের সাথে এটাই তার প্রথম বৈঠক। এই সময় মক্কার গভর্নর দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সম্পর্কের প্রশংসা করে বন্ধুত্বপূর্ণ দুই দেশ এবং তাদের জনগণের আকাঙ্ক্ষা পূরণে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে সব ধরনের সহযোগিতা আশ্বাস প্রদান করেন ।

এছাড়া বৈঠকে বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে বিদ্যমান চমৎকার কূটনৈতিক সম্পর্ক ও প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশিদের সততা ও পরিশ্রমের ভূয়সী প্রশংসা করে গভর্নর বিদ্যমান সমস্যা সমাধানে রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন।

বৈঠককালে রাষ্ট্রদূত ডক্টর পাটোয়ারী সৌদি সরকার কর্তৃক মহামারি করোনাভাইরাস এর কারণে বৈশ্বিক এই সমস্যায় স্থানীয় সৌদি নাগরিক ও প্রবাসীদের জন্য যুগ উপযোগী সিদ্ধান্ত গ্রহণ, প্রবাসী বাংলাদেশিদের খাদ্য সহায়তা, দুর্যোগের সময় আকামা নবায়নসহ বিভিন্ন বিষয়ে সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের নেতৃত্বের প্রশংসা করেন ।

বৈঠকে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল ফয়সাল আহমেদসহ রিয়াদ দূতাবাস এবং জেদ্দা কনস্যুলেটের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রবাসী বাংলাদেশি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে ক্লিনশিটের তিন রেকর্ডের দুটি নিজের করলেন সিমন

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডা-যুক্তরাষ্ট্রে ফের তীব্র তাপপ্রবাহ, সতর্কতা জারি

জুলাই ১৫, ২০২৬

এপস্টিন বিতর্কে বিল গেটস ফাউন্ডেশনে ওয়ারেন বাফেটের অনুদান বন্ধ

জুলাই ১৫, ২০২৬

সবুজ স্কুল গড়তে দেশজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT