চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধান বিচারপতি বিষয়ে ৯৭ অনুচ্ছেদে ব্যবস্থা: তথ্যমন্ত্রী

মোরছালীন বাবলামোরছালীন বাবলা
২:১৮ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০১৭
রাজনীতি
A A
২০১৯ নির্বাচন

ফাইল ফটো

ষোড়শ সংশোধনীর রায় নিয়ে বিতর্কের জন্ম দেয়ায় বিতর্ক অবসানে স্বপ্রণোদিত হয়ে প্রধান বিচারপতির পদত্যাগ না করলে সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি ভূমিকা রাখতে পারেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

এছাড়া এই রায় কোন সাংবিধানিক বা রাজনৈতিক সংকট সৃষ্টি করেনি উল্লেখ করে অপ্রাসঙ্গিক সকল পর্যবেক্ষণ প্রত্যাহারে রায় পুনর্বিবেচনাসহ সংসদে আলোচনার পর সরকার পরবর্তী পদক্ষেপ নেয়ার কথা ভাবছে বলেও জানান তিনি।

ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ নিয়ে সাম্প্রতিক আলোচনা-সমালোচনাসহ সরকারের অবস্থানের কথা তুলে ধরতে মন্ত্রণালয়ের নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

সংবিধানের ৯৭ অনুচ্ছেদে মূলত: অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত বিধান সম্পর্কে বলা হয়েছে। সেখানে বলা হয়: ‘প্রধান বিচারপতির পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোন কারণে প্রধান বিচারপতি তাঁহার দায়িত্বপালনে অসমর্থ বলিয়া রাষ্ট্রপতির নিকট সন্তোষজনকভাবে প্রতীয়মান হইলে ক্ষেত্রমত অন্য কোন ব্যক্তি অনুরূপ পদে যোগদান না করা পর্যন্ত কিংবা প্রধান বিচারপতি স্বীয় কার্যভার পুনরায় গ্রহণ না করা পর্যন্ত আপীল বিভাগের অন্যান্য বিচারকের মধ্যে যিনি কর্মে প্রবীণতম, তিনি অনুরূপ কার্যভার পালন করিবেন।’

তথ্যমন্ত্রী বলেন, রায়ের পর্যবেক্ষণে প্রধান বিচারপতি মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর নেতৃত্বকে বিতর্কিত করে সামরিক শাসনের জঞ্জালকে টেনে আনার অপপ্রয়াস চালিয়েছেন। এটা কোনভাবেই বিচার বিভাগের স্বাধীনতার বিষয় নয়।

তিনি বলেন, বিচার বিভাগ সংবিধানের অভিভাবক, কিন্তু জনগণের অভিভাবক নয়। এই পর্যবেক্ষণের মাধ্যমে প্রধান বিচারপতি শপথ ভঙ্গ করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধান বিচারপতিষোড়শ সংশোধনী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘বিদেশী’ ঘোষণার প্রক্রিয়াটি অবশ্যই ন্যায্য, আইনানুগ এবং যুক্তিসঙ্গত হতে হবে: ভারতের সুপ্রিম কোর্ট

জুলাই ১৩, ২০২৬

গোলের আগে বল ‘ক্যামেরার তারে’ লাগার প্রমাণ পায়নি ফিফা

জুলাই ১৩, ২০২৬

চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

এবার ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনে চোখ ফিফার

জুলাই ১৩, ২০২৬

রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণী দাস গ্রেপ্তার

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT