প্রধান বিচারপতি দেশে ফিতনা সৃষ্টি করছেন: হাছান মাহমুদ

প্রধান বিচারপতি দেশে ফিতনা সৃষ্টি করছেন: হাছান মাহমুদ বিষয়ক সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ বক্তব্য দিচ্ছেন, সাংবাদিকরা তার পাশে দাঁড়িয়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা দেশ জুড়ে ‘ফিতনা-ফ্যাসাদ’ সৃষ্টি করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশ ফেৎনা-ফ্যাসাদ প্রতিরোধ কমিটি’র এক মানববন্ধনে উপস্থিত হয়ে তিনি এ অভিযোগ করেন।
এ সময় ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় আপত্তিকর বক্তব্য দেওয়ায় বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন ও রুহুল কবীর রিজভীকে গ্রেফতারের দাবি জানান হাছান মাহমুদ।
তিনি বলেন, ২১ আগস্ট নিয়ে বৃহস্পতিবার বিএনপি নেতা রিজভী আপত্তিকর বক্তব্য দিয়েছেন। আমি সরকারের কাছে দাবি জানাই তাকে জিজ্ঞাসাবাদ করা হোক। ২১ শে আগস্টের মদদদাতা হিসেবে তিনি যুক্ত ছিলেন কি না সেটি বের করা হোক।
তিনি আরও বলেন, শুধু তারেক রহমান একা কেন দায় নেবে? এই ঘটনার সঙ্গে খালেদা জিয়াও জড়িত ছিলেন। আর রিজভী এবং খন্দকার মোশাররফ হোসেনের উস্কানিমূলক বক্তব্য থেকে বোঝা যাচ্ছে তারাও এর সাথে জড়িত ছিলেন। তাই রিজভী-মোশাররফকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করার দাবি জানান তিনি।
সংগঠনের সভাপতি মাসুম বিল্লাহ নাফিয়ীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।






