চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধান বিচারপতির সঙ্গে কী কথা হলো আওয়ামী আইনজীবীদের

মাজহারুল হক মান্নামাজহারুল হক মান্না
৯:১২ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০১৭
আদালত
A A

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগপন্থী সিনিয়র আইনজীবীরা। বৈঠকে বিচার বিভাগের সঙ্গে প্রশাসনের মতবিরোধ হয় এমন কোনো পদক্ষেপ না নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি।

আর আইনজীবীরা ষোড়শ সংশোধনী নিয়ে বিএনপির বক্তব্য সম্পর্কে উদ্বেগের কথা জানান প্রধান বিচারপতির কাছে।

বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে মঙ্গলবার রায় ঘোষণা করেন আপিল বিভাগ। রায়ের বিভিন্ন পর্যবেক্ষণ নিয়ে অনেকেই মন্তব্য করছেন।

এমন অবস্থায় প্রধান বিচারপতির আমন্ত্রণে আলোচনায় বসেন সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ এবং বারের সাবেক সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন। ঘণ্টা খানেক আলোচনা শেষে প্রধান বিচারপতির অবস্থান জানান তারা।

সিনিয়র আইনজীবীরা সাংবদিকদের প্রধানপতির সঙ্গে তাদের আলোচনা সম্পর্কে জানান।

বারের সাবেক সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন জানিয়েছেন, একই বিষয়ে অ্যাটর্নি জেনারেল ও আইনজীবী ব্যারিস্টার ফজলে নূর তাপসের সঙ্গেও আলোচনা করেছেন প্রধান বিচারপতি।

Reneta

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধান বিচারপতিসংবিধানের ষোড়শ সংশোধনী
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT