চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধান বিচারপতির তীব্র সমালোচনায় আইনমন্ত্রী

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৯:১৪ অপরাহ্ণ ৩১, জুলাই ২০১৭
বাংলাদেশ
A A
আইনমন্ত্রী আনিসুল হক

ফাইল ফটো

বঙ্গবন্ধু-আওয়ামী আইনজীবী পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির পরিচিতি ও কর্মী সমাবেশে অংশ নিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা’র সমালোচনা করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন: আমরা যেখানে সবকিছু আলোচনার মধ্য দিয়ে সমাধান চাই। জনগনের উন্নয়ন করতে চাই, সেখানে তিনি এজলাসে উঠে বিভ্রান্তি মূলক বক্তব্য দিচ্ছেন। আমার  দুর্ভাগ্য, সকল অনুষ্ঠানেই আমরা পরে তিনি বক্তব্য দেন। তার অভিযোগ গুলো খণ্ডানোর সুযোগ আর আমার আসেনা।

সেদিন তিনি বললেন: তার চেয়ারে নাকি পানি পড়ে। মাননীয় প্রধানমন্ত্রী এটা জানার পর আমাকে ডেকে পাঠালেন। বললেন, আমার বিল্ডিংয়েও তো পানি পড়ে। তুমি একটু দেখো তো ওনার কোথায় সমস্যা। আমি তো সংস্কার করে দিয়েছি। প্রয়োজনে ওখানেও সংস্কার করতে হবে। পরে এখনকার আদলে না হয় নতুন বিল্ডিং করে দেওয়া যাবে।

আমাদের প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সরকার চায় সকল সমস্যা আলোচনার মধ্যদিয়ে সমাধান করতে।

আইনমন্ত্রী অভিযোগ করে বলেন: ‘রাষ্ট্রপতির যে ক্ষমতা, সেটা তারা নিয়ে নিতে চায়! আমি কিভাবে সেটা দেই? আপনারাই রায় দেন আপনারা বলেন, আমিতো সেটা দিতে পারি না।

আমি বললাম, আমি তো সেটা দিতে পারি না, আসুন আমরা আলাপ আলোচনার মাধ্যমে সেটা ঠিক করে নিই। আমরা আপনাদের কাছে এটা রাফ পাঠিয়েছি। আপনারা সেটা সংশোধন করে পাঠিয়েছে। তারওপর আমরা শুধু মাত্র একটা জায়গায়ই হাত লাগিয়েছি, যেখানে ১১৬ অনুচ্ছেদ দ্বারা রাষ্ট্রপতির যে ক্ষমতা দেওয়া হয়েছে সেটাতে।

আমি বলেছি, না এটা দেওয়া যাবে না। আমি নিজে এসে ওনাকে দিয়েছি। কোনো পিওন কিংবা আমার কারো হাত দিয়ে দিই নাই। আমি বলেছি, আপনি দেখেন পড়েন, তারপরও যদি আপনার কোনো বক্তব্য থাকে, আমি আলোচনা করবো।’

Reneta

আর তিনি কি করলেন? এজলাসে উঠে বলেন হাইকোর্টটা উঠিয়ে দেন। আরে, হাই কোর্ট তো করে দিয়ে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা কিভাবে হাই-কোর্ট উঠিয়ে দেবো!

প্রধান বিচার উদ্দেশ্যে তিনি আরও বলেন: ‘আপনার যথেষ্ট সম্মান রয়েছে। আমি তো হাইকোর্ট, সুপ্রিম কোর্ট উঠানোর কথা বলি নাই। ডিসিপ্লিনারি রুলস দিয়ে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ওঠে না।

আপনার এজলাসে বসে এগুলো বলার দরকার পড়েনা। আপনার সঙ্গে এগুলার আলোচনা তো আমি করবোই।

আমি যশোরে ছিলাম, ওনার কথা শুনেই ফোন করে বলেছি, আমি আসছি বৃহস্পতিবার আপনার সঙ্গে বসবো। আমাদের ইচ্ছা আছে।

আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের কাজে নিয়োজিত। দেশের মানুষের যতটুকুতে উপকার হয় ততোটুকু করবোই। এর মধ্যে আমরা কোনো আপস করবো না। কিন্তু সেই উপকার দেশের মানুষের হতে হবে, অন্য কারও না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনমন্ত্রীপ্রধানবিচারপতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT