রাজনীতি

প্রধান বিচারপতির ছুটি নিয়ে বিএনপি’র প্রচারণা ভ্রান্ত: ইনু

ইনু সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন নির্বাচনী সংলাপে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, প্রধান বিচারপতি স্বাধীনভাবে কাজ করেন। বিধি সম্মতভাবেই তিনি ছুটিতে যান এবং ফেরত আসেন। এই ব্যাপারে সরকারের কোন হস্তক্ষেপ বা জবরদস্তি নেই। ফলে প্রধান বিচারপতির ছুটি নিয়ে বিএনপি যে প্রচারণা করছে তা ভ্রান্ত প্রচারণা।

এছাড়াও প্রধান বিচারপতির ছুটির দরখাস্ত গণমাধ্যমে প্রকাশ হওয়া নিয়ে তথ্যমন্ত্রী বলেন, প্রধান বিচারপতির যে কোনো আবেদন নিবেদন পরামর্শ কোনো গোপনীয় বিষয় নয়।
আজ শনিবার বেলা ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

প্রধান বিচারপতি এসকে সিনহা। (ফাইল ছবি)।

এসময় তথ্যমন্ত্রী বিএনপি বিচার বিভাগ নিয়ন্ত্রণ করার অভিযোগ প্রসঙ্গেও কথা বলেন। তিনি বলেন, সরকার আদালতের ওপর হস্তক্ষেপ করে না বলে আদালত ষোড়শ সংশোধনী বাতিলের রায় দিতে পেরেছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুর রহমান এবং জাসদের নেতাকর্মীরা সে সময় উপস্থিত ছিলেন।

বিষয়:প্রধান বিচারপতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…