চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালি হাতে আসিনি, উপহার নিয়ে এসেছি: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫২ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী speech at political rally with microphone and audience. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০৮ সাল থেকে পর পর দু’বার সরকার গঠন করতে পারায় দেশের উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। সেই ধারায় রাজশাহীকে এগিয়ে নিতে আজ আমি আপনাদের কাছে এসেছি। তবে খালি হাতে আসিনি, উপহার নিয়ে এসেছি। ২২ টি প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেলাম। আগামী দিনে এই রাজশাহী অঞ্চল হবে আরও সমৃদ্ধ।

বৃহস্পতিবার বিকেলে রাজশাহী চিনিকল মাঠে এক বিশাল জনসভার প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, গত সাড়ে আট বছরে রাজশাহীতে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রেখে আওয়ামী লীগ সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। একসময় উত্তরবঙ্গে মঙ্গা লেগেই থাকত আর এখন এ অঞ্চলের মানুষ মঙ্গার নাম ভুলে গেছে। আমরা প্রত্যেক উপজেলায় ফায়ার স্টেশন করে দিয়েছে, বেকার যুবকদের কর্মসংস্থান করে দিচ্ছি, নারীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য কমিউনিটি ক্লিনিক রয়েছে, সন্তানদের বই-খাতার দায়িত্ব সরকার নিয়েছে। বৃত্তি থেকে শুরু করে পড়াশুনার দায়িত্ব সরকার নিয়েছে।

Banglabid

আওয়ামী লীগ সরকার দেশের ভাগ্য উন্নয়নের সরকার আর বিএনপি সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও দুর্নীতির সরকার এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, আমি জাতির পিতার কন্যা দেশের কিভাবে উন্নয়ন হয়, সেটি আমার জানা আছে। আওয়ামী লীগ জনগণের সংগঠন। দীর্ঘদিন সংগ্রাম করে আওয়ামী লীগ স্বাধীনতা এনে দিয়েছি, তাই আওয়ামী লীগই দেশের উন্নয়ন এনে দিবে।

তাই রাজশাহীবাসীকে বলব নৌকামার্কায় ভোট দিন। নৌকা মার্কায় ভোট দিলে দেশের উন্নতি হয়। আর বিএনপি-জামায়াত জোট আসলে বাংলা ভাই, সন্ত্রাসবাদ ও দুর্নীতি দেশে জায়গা পায়।

শান্তি ও দেশের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর উল্লেখ করে শেখ হাসিনা বলেন,  আমরা দেশের জঙ্গিবাদকে ঠাঁই দেয়নি আর কেউ ঠাঁই নিতেও পারবে না। সেজন্যে পরিবার ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। অভিভাবকে, স্কুলের শিক্ষক, মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ইমামকে নজর রাখতে হবে তাদের সন্তানদের প্রতি।

Reneta

এর আগে প্রধানমন্ত্রী রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৪ তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের কুচকাওয়াজ পরিদর্শন করেন।

শিক্ষা সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘বাংলাদেশে স্বাধীনতা অর্জন করেছে বলেই আজ আমরা পুলিশ বাহিনীকে এতো শক্তিশালী করতে পেরেছি। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনারাজশাহী সফর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
বাংলাদেশ সরকারের লোগো, জাতীয় দিবসের বাতিলের খবরের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, উচ্চপর্যায়ের কমিটি গঠন

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT