চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রী সমাধান দেয়ার পরও কেন নতুন উস্কানি?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:৪৮ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০১৮
সম্পাদকীয়
A A

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে কয়েক মাস ধরে চলা আন্দোলন গত ১১ এপ্রিল থেকে স্থগিত রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে দেয়া বক্তব্যে প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সুবিধা বজায় রেখে কোটা ব্যবস্থা তুলে নেবার ঘোষণা দিলে শিক্ষার্থীরা আন্দোলন থামায়।

প্রধানমন্ত্রীর ঘোষণার আগে কোটা সংস্কার আন্দোলনকারীরা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সচিবালয়ে বৈঠক করেছিল, সেখানে তাদের সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কিছু আশ্বাস দেয়া হলেও তারা তা মেনে নেয়নি। পরে স্বয়ং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বিষয়টি বিষয়টির সুরাহা হয়। আন্দোলনের প্রভাবে সারাদেশ জুড়ে শিক্ষাঙ্গনসহ জনজীবনে অচলাবস্থা দেখা দিয়েছিল, এছাড়া নানা সহিংস ও অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখেছে জাতি। এই অবস্থায় প্রধানমন্ত্রীর ওই ঘোষণা ছিল সময়োচিত।

তবে শঙ্কার সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, প্রধানমন্ত্রীর সুষ্পষ্ট নির্দেশনার পরও কয়েকজন রাজনীতিক ও কিছু মহল নানা বক্তব্য ও পদক্ষেপ নিচ্ছে, যা কোটা আন্দোলনকারীদের মনে নানা সন্দেহ আর উত্তেজনা তৈরি করছে। সোমবার (১৬ এপ্রিল) দুপুরে সংবাদ সম্মেলন করে ফেরার পথে কোটা সংস্কার আন্দোলনের কয়েকজন শিক্ষার্থীকে চোখ বেঁধে তুলে নেবার অভিযোগে উত্তাল হয় সামাজিক মাধ্যম। পরে আইনশৃঙ্খলা বাহিনীর বরাতে জানা যায়, কয়েকটি সুনির্দিষ্ট মামলায় তথ্য যাচাইয়ের জন্য তাদের নিয়ে যাওয়া হয়েছিল।

Banglabid

তবে, প্রশ্ন হচ্ছে এভাবে রাস্তা থেকে নিয়ে যাওয়া কেন?

আইন-শৃঙ্খলাজনিত নানা ঘটনা সামাল দিতে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর যথেষ্ট সুনাম রয়েছে। তারা জানে, কোন পরিস্থিতিতে কোন বিষয় কীভাবে সামাল দিতে হয়। কিন্তু কোটা আন্দোলনকারীদের কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য এভাবে নিয়ে যাবার মতো ঘটনা অনেকটা দৃষ্টিকটু বলেই আমাদের কাছে মনে হয়েছে। তারা কেউ পালিয়ে বা লুকিয়ে নেই, ইচ্ছে করলে ডিবি পুলিশ তাদের ডেকে নিয়ে যেতে পারতো, কিংবা নিজেরা এসে কথা বলতে পারতো।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচিতে অংশ নিয়ে প্রাসঙ্গিক ও অপ্রাসঙ্গিকভাবে কোটা ও কোটা সংস্কার বিষয়ে নানা বক্তব্য দিচ্ছেন। এগুলোর বেশিরভাগই প্রধানমন্ত্রীর ঘোষণা ও বক্তব্যের সঙ্গে মিল থাকলেও অনেকের অনেক কথা কোটা আন্দোলন করা শিক্ষার্থীদের মনে সন্দেহ ও ক্ষোভের তৈরি করছে। আবার আন্দোলনকারীদের কেউ কেউ সামাজিক মাধ্যমে অসংযত বক্তব্য দিচ্ছে যা অন্যদের উস্কে দেয়। আমরা আশা করবো, একটি মীমাংসিত বিষয় নিয়ে কোন পক্ষ থেকেই বাড়াবাড়ি করা হবে না।

Reneta

যেহেতু প্রধানমন্ত্রী একটি সুনির্দিষ্ট ঘোষণার মাধ্যমে কোটা বিষয়ে কথা বলেছেন এবং সেভাবে কাজ হচ্ছে বলে জানা যাচ্ছে, সেহেতু সব মহলকে সচেতনভাবে এই বিষয়ে তাদের কর্মকাণ্ড ও চিন্তার প্রকাশ করা উচিত বলে আমরা মনে করি। আমাদের আশাবাদ, সকলের সুবিবেচনাপ্রসুত আচরণ ও সিদ্ধান্তের মাধ্যমে কোটা সংস্কার বা বাতিল বিষয়ে স্থিতি আসবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিষয়টির স্থায়ী সমাধান হবে বলেই আমরা আশা করছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোটা আন্দোলনকোটা বাতিলকোটা সংস্কার
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

মাশরাফী-সাকিবদের বেতন বাড়ছে, তবে..

পরবর্তী

কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ওসি ফরিদ

পরবর্তী

কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ওসি ফরিদ

ইনজুরিতে মুশফিক, খেলা হচ্ছে না বিসিএল

সর্বশেষ

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT