চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীকে ২২ মার্চ সংবর্ধনা দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৮ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A

উন্নয়নশীল দেশ হিসেবে জাতিসংঘের তালিকায় প্রবেশের প্রক্রিয়া শুরু উপলক্ষে আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়া হবে।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক সভায় সভাপতির বক্তব্যে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বাংলাদেশ এলডিসি স্ট্যাটাস থেকে উত্তরণের বিষয়টি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে গৃহীত কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

Banglabid

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানাতে ওইদিন আনন্দ র‌্যালি বের হবে। এছাড়া সপ্তাহব্যাপী সারাদেশে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হবে। বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন রকম ডিসপ্লে করবে। ওইদিন রাজধানীতে ভিড় হতে পারে। সে জন্য আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে।’

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মূল অনুষ্ঠান ছাড়াও প্রত্যেক জেলায় উদযাপনের জন্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার সব শর্ত পূরণ হওয়ায় বিশ্ব ইকোনমিক ও সোশ্যাল কাউন্সিল মার্চ মাসে বাংলাদেশকে এলডিসি থেকে উন্নয়নশীল দেশ হিসেবে ঘোষণা করবে। স্তর পরিবর্তনের সময় পাওয়া যাবে তিন বছর, ২০২৪ সালে তা কার্যকর হবে।

Reneta

আসাদুজ্জমান খাঁন কামাল বলেন, মানুষ এখন বিশৃঙ্খলা পছন্দ করে না, অন্ধকারের দিকে যেতে চায় না। কাজেই ধ্বংস, বিশৃঙ্খলা, মারামারি, কাটাকাটি এ দেশের জনগণই রুখে দেয়। সারাদেশের মানুষ আনন্দ-উৎসব করবে, সেখানে বিশৃঙ্খলার কোনো প্রশ্ন আসে না।

তিনি বলেন, আমাদের বিজিবি, আনসার, কোস্টগার্ড, ফায়ার ব্রিগেড, পাসপোর্ট অধিদফতর, কারাগারের ক্যাপাসিটি বেড়েছে। সবগুলো যুগোপযোগী করছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যথাযোগ্যভাবে সময়ের সঙ্গে উন্নয়নশীল দেশের জায়গায় গেছি।

বিডিআরের সাজাপ্রাপ্ত পলাতকদের গ্রেপ্তার করতে উদ্যোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এটা চলমান প্রক্রিয়া, যারা অভিযুক্ত তাদের খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে। এখানে আমাদের সবাই কাজ করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উন্নয়নশীল দেশপ্রধানমন্ত্রীস্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খালেদা জিয়ার আপিল: হাইকোর্টে যে যা বললেন

পরবর্তী

ইমরুল-মুমিনুলের ব্যাটে গাজীর দ্বিতীয় জয়

পরবর্তী

ইমরুল-মুমিনুলের ব্যাটে গাজীর দ্বিতীয় জয়

এবার ঢাকায় ‘হলুদবনি’র শুটিং, তিশার সঙ্গী পরম

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্প যুদ্ধ বাড়ালে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলা: ইরান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে সহায়তা করলে বড় ধরনের খেসারত দিতে হবে: ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের যে পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ২০, ২০২৬

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT