চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছেন: আমির খসরু মাহমুদ চৌধুরী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৩ অপরাহ্ন ০৩, জুলাই ২০১৮
রাজনীতি
A A

সরকারি চাকরিতে কোটা বাতিল বিষয়ে ঘোষণা দিয়েও এতোদিন তা রক্ষা না করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী।

কোটা বাতিলের প্রজ্ঞাপনের দাবিতে আন্দোলনকারীদের আবার মাঠে নামার চেষ্টা আর ছাত্রলীগের হামলার মধ্যে মঙ্গলবার এসব মন্তব্য করেন বিএনপির এই নেতা।

আমির খসরু বলেন, যদি কেউ পবিত্র সংসদে দাঁড়িয়ে কোন সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা তার দায়িত্ব। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী ছাত্রদের সঙ্গে প্রতারণা করেছে।

ছাত্রদের আন্দোলনের মুখে গত ১১ এপ্রিল প্রধানমন্ত্রী সংসদে ঘোষণা দেন কোটা থাকবে না। এরপর ২ মে সংবাদ সম্মেলন এবং সবশেষ গত ২৭ জুন সংসদে একই কথা বলেছেন। তবে এই বিষয়টি দীর্ঘদিন ধরে চালু আছে জানিয়ে এটি বাতিলের প্রক্রিয়ার জন্য সময় লাগবে বলে জানান তিনি।

এরিই মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় সাত সদস্যের একটি কমিটি করেছে যাদেরকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আমির খসরু বলেন, প্রতিনিয়ত এ ধরণের প্রতারণা চলছে। তাতে দেশের শুধু এই ছাত্র সমাজ মেধাহীন হচ্ছে তা নয়। তাতে মেধাবী বাংলাদেশ গড়ে উঠছে না বরং বঞ্চিত হচ্ছে।’

Reneta

কোটা আন্দোলনকারীদের ছাত্রলীগের হামলার প্রতিবাদ এবং অবিলম্বে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশ আয়োজন করে বাংলাদেশ ইয়ুথ ফোরাম নামে একটি সংগঠন।

তিনি বলেন, ছাত্ররা আন্দোলন করেছে কোটা সংস্কারের জন্য যাতে করে বাংলাদেশের আগামী প্রজন্মের ভবিষ্যৎ উন্মুক্ত থাকে। আজকে কোটার নাম দিয়ে কিছু সীমিত মানুষের কাছে কারাবন্ধ হয়ে আছে।
‘ছাত্রসমাজের চিন্তা-ভাবনা আগামীর বাংলাদেশ থেকে এখানে বঞ্চিত হচ্ছে।’

কোটা আন্দোলনে জড়িতদের ওপর ছাত্রলীগের হামলারও নিন্দা জানান বিএনপি নেতা। বলেন, ছাত্র সমাজ আজকে একটি সন্ত্রাসী দলের নিপীড়নের নির্যাতনের শিকার হচ্ছে। তাই এই দলটিকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী দল হিসেবে পরিচিত করা উচিত। তাদের নির্যাতন-নিপীড়ন আজকে বাংলাদেশের সমস্ত মানুষ নীরবে কাঁদছে। ‘যেভাবে সরকারি লোকেরা দিবালোকে ছাত্রদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে তা অবিশ্বাস্য।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে চায় আমিরাত

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আরাগচি

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে হঠাৎ স্বস্তির বৃষ্টি

এপ্রিল ১, ২০২৬

সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬

যুক্তরাষ্ট্রে বসেই গড়লেন এক টুকরো বাংলাদেশ

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT