চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৮ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০১৭
বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে ১৬ দিনের সরকারি সফর শেষে দেশে ফেরার পথে বাংলাদেশ সময় বিকেলে লন্ডন পৌঁছেছেন।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমান বাংলাদেশ সময় বিকেল সোয়া ৩টায় হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বাসস সংবাদসূত্রে জানা যায়, যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন বিমান বন্দরে শেখ হাসিনাকে স্বাগত জানান। এর আগে প্রধানমন্ত্রী বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সোয়া ৮টায় ওয়াশিংটনের ডুলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন।

Banglabid

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ জিয়া উদ্দিন এবং জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। লন্ডনে ৩ দিন অবস্থানের পর প্রধানমন্ত্রী আগামী ৭ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট হয়ে ঢাকা বিমান বন্দর পৌঁছাবেন।

শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশন শেষে ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে যান। ওয়াশিংটনে এক সপ্তাহ থাকার পর ২ অক্টোবর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা ছিল। কিন্তু সেখানে ২৫ সেপ্টেম্বর তার গলব্লাডার সার্জারির কারণে তার প্রত্যাবর্তন বিলম্বিত হয়।

প্রধানমন্ত্রী জাতিসংঘের বার্ষিক অধিবেশনে যোগ দিতে গত ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিকেল পাঁচটার পর বহিরাগতদের রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ নিষিদ্ধ

পরবর্তী

বিএনপি অচিরেই ‘লাইফ সাপোর্টে’ চলে যাবে: ওবায়দুল কাদের

পরবর্তী
বৈঠকরত বিএনপি নেতারা, ছবি: চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি অচিরেই 'লাইফ সাপোর্টে' চলে যাবে: ওবায়দুল কাদের

বাংলাদেশ ক্রিকেটার মাহমুদউল্লাহ হাসিমুখে মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাহমুদউল্লাহরা ভেঙেছেন, মচকাননি

সর্বশেষ

‘হিন্দু-মুসলিম মানসিকতা থেকে বেরিয়ে আসুন’

আগস্ট ২১, ২০২৬

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

আগস্ট ২১, ২০২৬

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT